ধর্মকে হাতিয়ার বানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল: গয়েশ্বর

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  একটি রাজনৈতিক দল ধর্মকে হাতিয়ার বানিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের জিন্দাপীর মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল ধর্মকে বেপরোয়াভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।  ঘরে ঘরে বেহেশতের টিকিট বিক্রির মতো প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল পথে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।  তবে এই জাতি ১৯৭১ সালের ঘটনা ভুলে যায়নি। যারা ধর্মের অপব্যবহার করে জনগণকে ঠকাতে চায়, জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভোটারদের ভোট নিশ্চিত করতে একটি দল এখন কসম কাটানোর মতো পরিস্থিতি তৈরি করেছে। এটি রাজনৈতিক দেউলিয়াপনার চরম প্রকাশ। যারা ধর্মের নামে মানুষকে ভয় দেখিয়ে বা স্বপ্ন দেখিয়ে ভোট নিতে চায়, তারা জনগণের সবচেয়ে বড় শত্রু।  ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা আরেক ধরনের প্রতারণা।  ৭১-এ ও কিছু মানুষ ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিল। আজও একই ধারার রাজনীতি চলছে, তবে জনগণ এখন অনেক বেশি সচেতন।’

তিনি আরও বলেন, ‘নিজেদেরই বেহেশতে যাওয়ার নিশ্চয়তা নেই, অথচ মানুষকে বেহেশতের আশা দেখানো হচ্ছে। দেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষ এখন আশাবাদী। জনগণ চায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। তাই ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ালেও ভোট ঠেকানো সম্ভব হবে না।’

বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘একটি মহল এখনও নির্বাচনে অনিশ্চয়তা তৈরি করতে নাশকতার পথ বেছে নিতে চায়। তবে জনগণ এবার শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। ধর্মের অপব্যবহার আর ভয়ভীতি দেখানোর রাজনীতি টিকবে না। মানুষ স্বাধীনতার চেতনা ও গণতন্ত্রের পথে রয়েছে।’

অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, তেঘরিয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

» পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

» প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ স্বামী গ্রেপ্তার

» জাবি শিক্ষার্থী রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

» লাই হত্যাযজ্ঞ ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

» দেশের রাজনীতিতে আ. লীগের উপস্থিতি অনিবার্য ও অপরিহার্য : রনি

» এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

» রাশেদ যদি দলে ফিরতে চায়, আমরা ওয়েলকাম করব: নুর

» সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

» কানাডায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ধর্মকে হাতিয়ার বানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল: গয়েশ্বর

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  একটি রাজনৈতিক দল ধর্মকে হাতিয়ার বানিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের জিন্দাপীর মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল ধর্মকে বেপরোয়াভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।  ঘরে ঘরে বেহেশতের টিকিট বিক্রির মতো প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল পথে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।  তবে এই জাতি ১৯৭১ সালের ঘটনা ভুলে যায়নি। যারা ধর্মের অপব্যবহার করে জনগণকে ঠকাতে চায়, জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভোটারদের ভোট নিশ্চিত করতে একটি দল এখন কসম কাটানোর মতো পরিস্থিতি তৈরি করেছে। এটি রাজনৈতিক দেউলিয়াপনার চরম প্রকাশ। যারা ধর্মের নামে মানুষকে ভয় দেখিয়ে বা স্বপ্ন দেখিয়ে ভোট নিতে চায়, তারা জনগণের সবচেয়ে বড় শত্রু।  ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা আরেক ধরনের প্রতারণা।  ৭১-এ ও কিছু মানুষ ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিল। আজও একই ধারার রাজনীতি চলছে, তবে জনগণ এখন অনেক বেশি সচেতন।’

তিনি আরও বলেন, ‘নিজেদেরই বেহেশতে যাওয়ার নিশ্চয়তা নেই, অথচ মানুষকে বেহেশতের আশা দেখানো হচ্ছে। দেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষ এখন আশাবাদী। জনগণ চায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। তাই ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ালেও ভোট ঠেকানো সম্ভব হবে না।’

বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘একটি মহল এখনও নির্বাচনে অনিশ্চয়তা তৈরি করতে নাশকতার পথ বেছে নিতে চায়। তবে জনগণ এবার শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। ধর্মের অপব্যবহার আর ভয়ভীতি দেখানোর রাজনীতি টিকবে না। মানুষ স্বাধীনতার চেতনা ও গণতন্ত্রের পথে রয়েছে।’

অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, তেঘরিয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com