‘চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হবে’

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এর ফলে সরকারি অনুদানে নির্মিতব্য চলচ্চিত্রের মানোন্নয়ন হবে। বুধবার ঢাকার তথ্য ভবনে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা, ২০২৫-এর সংশোধনবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গত অর্থবছরে অনুদানের চলচ্চিত্র বাছাই প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিদ্যমান নীতিমালার আলোকে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে সরকারি অনুদানের জন্য চলচ্চিত্র বাছাই করা হয়েছে। যেসব চলচ্চিত্র অনুদানের জন্য নির্বাচিত হয়েছে, সে সব চলচ্চিত্র নির্মাণে গুণগতমান বজায় রাখার জন্য তিনি চলচ্চিত্র-সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

মাহফুজ আলম বলেন, অনুদানে নির্মিতব্য চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মন্ত্রণালয় চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে। বিদ্যমান নীতিমালায় যেসব ক্ষেত্রে সংশোধন প্রয়োজন তা লিখিতভাবে জমাদানের জন্য তিনি চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস-চেয়ারম্যান এস এম আব্দুর রহমান-সহ চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ : শিমুল বিশ্বাস

» প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

» নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আটক

» বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিল

» বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত, আহত ২

» ‘১৬ মার্চ নানা-নানি ও খালার কবর জিয়ারতে করবেন প্রধানমন্ত্রী’

» অসুস্থ আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

» ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

» এয়ার ফ্রায়ারে রান্না করা কি স্বাস্থ্যকর?

» ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হবে’

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এর ফলে সরকারি অনুদানে নির্মিতব্য চলচ্চিত্রের মানোন্নয়ন হবে। বুধবার ঢাকার তথ্য ভবনে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা, ২০২৫-এর সংশোধনবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গত অর্থবছরে অনুদানের চলচ্চিত্র বাছাই প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিদ্যমান নীতিমালার আলোকে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে সরকারি অনুদানের জন্য চলচ্চিত্র বাছাই করা হয়েছে। যেসব চলচ্চিত্র অনুদানের জন্য নির্বাচিত হয়েছে, সে সব চলচ্চিত্র নির্মাণে গুণগতমান বজায় রাখার জন্য তিনি চলচ্চিত্র-সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

মাহফুজ আলম বলেন, অনুদানে নির্মিতব্য চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মন্ত্রণালয় চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে। বিদ্যমান নীতিমালায় যেসব ক্ষেত্রে সংশোধন প্রয়োজন তা লিখিতভাবে জমাদানের জন্য তিনি চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস-চেয়ারম্যান এস এম আব্দুর রহমান-সহ চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com