৪ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল শুরু

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ময়মনসিংহে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার চার ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার পর ট্রেনটি নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, বিকল্প ইঞ্জিন যুক্ত করতে ঘটনাস্থল থেকে ট্রেনটি পেছনের দিকে নিয়ে আসা হয়। এরপর সদরের শম্ভুগঞ্জ স্টেশনে ট্রেনটিকে নিয়ে এসে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করেন রেলওয়ের উদ্ধারকর্মীরা। পরে দুপুরে যাত্রীবাহী ট্রেনটি জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলে ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে এদিন ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি স্থান পর্যন্ত আসতেই যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে ইঞ্জিন বন্ধ হলে ট্রেন থামানো হয়। এতে ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নামেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সময়ের প্রতিশ্রুতিতে

» শাহ আমানতে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক

» বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

» সন্তানের কথা ভেবে যে ধরনের সিনেমায় অভিনয় করতে চান না রাধিকা

» নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪০

» গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক

» প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন ডা. জুবাইদা রহমান

» স্পিকারের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি আলী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৪ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল শুরু

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ময়মনসিংহে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার চার ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার পর ট্রেনটি নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, বিকল্প ইঞ্জিন যুক্ত করতে ঘটনাস্থল থেকে ট্রেনটি পেছনের দিকে নিয়ে আসা হয়। এরপর সদরের শম্ভুগঞ্জ স্টেশনে ট্রেনটিকে নিয়ে এসে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করেন রেলওয়ের উদ্ধারকর্মীরা। পরে দুপুরে যাত্রীবাহী ট্রেনটি জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলে ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে এদিন ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি স্থান পর্যন্ত আসতেই যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে ইঞ্জিন বন্ধ হলে ট্রেন থামানো হয়। এতে ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নামেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com