ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ১৪ নভেম্বর নির্বাচন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। সংবাদদাতা।।  জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এস এম এ হালিম দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামপুর প্রেসক্লাবের মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহের ফি ৫ হাজার টাকা, সাধারণ সম্পাদক পদে ৪ হাজার টাকা এবং অবশিষ্ট ৯টি পদের প্রতিটির জন্য ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাহিত্য সম্পাদক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, দপ্তর ও প্রচার সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদে ১ জনকে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ২৮ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। ১ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিল।  ৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম নির্ধারণ করা হয়েছে। ৪ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ এবং ৬ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। ৭ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এ ছাড়াও ১৩ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত মক ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  বিকাল ৩টায় ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল প্রার্থীকে ঘোষিত নির্বাচনী তফসিল অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সময়ের প্রতিশ্রুতিতে

» শাহ আমানতে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক

» বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

» সন্তানের কথা ভেবে যে ধরনের সিনেমায় অভিনয় করতে চান না রাধিকা

» নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪০

» গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক

» প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন ডা. জুবাইদা রহমান

» স্পিকারের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি আলী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ১৪ নভেম্বর নির্বাচন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। সংবাদদাতা।।  জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এস এম এ হালিম দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামপুর প্রেসক্লাবের মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহের ফি ৫ হাজার টাকা, সাধারণ সম্পাদক পদে ৪ হাজার টাকা এবং অবশিষ্ট ৯টি পদের প্রতিটির জন্য ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাহিত্য সম্পাদক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, দপ্তর ও প্রচার সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদে ১ জনকে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ২৮ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। ১ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিল।  ৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম নির্ধারণ করা হয়েছে। ৪ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ এবং ৬ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। ৭ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এ ছাড়াও ১৩ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত মক ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  বিকাল ৩টায় ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল প্রার্থীকে ঘোষিত নির্বাচনী তফসিল অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com