শুধু পরিবহন টার্মিনাল নয়, দেশের সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে : সাখাওয়াত হোসেন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শুধু পরিবহন টার্মিনাল নয়, দেশের সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে। তবে তিনি উল্লেখ করেছেন, কে এই চাঁদাবাজি করছে তা তিনি সরাসরি বলতে পারবেন না। তিনি বলেন, “আমরা তো অনুসন্ধান করি না, অনুসন্ধান করেন সাংবাদিকরা।”

সোমবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১১টায় চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালে নতুন পরিবহন টার্মিনাল উদ্বোধনের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় তিনি লালদিয়া কনটেইনার টার্মিনাল উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না।

বন্দর ট্যারিফ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “ট্যারিফ বাড়ানোর আগে ব্যবসায়ীসহ বন্দরের সব স্টেকহোল্ডারদের সঙ্গে আমরা কথা বলেছি। শ্রমিকদের সঙ্গেও কথা বলেছি। কিন্তু এখন শ্রমিকরা বলছেন, তাদের সঙ্গে কথা হয়নি।”

উপদেষ্টা আরও জানান, “১৯৮৪ সালের ট্যারিফের ভিত্তিতে ৪০ বছর ধরে বন্দর চলছিল। ৪০ বছর পর বন্দর কর্তৃপক্ষ তাদের ট্যারিফ হালনাগাদ করেছে। তারপরেও ব্যবসায়ীদের অভিযোগ এসেছে, সেই বিষয়গুলো পর্যালোচনার জন্য বন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত আমীর

» চুপ্পুর পদত্যাগ আন্দোলনের সময় বিএনপি বলেছিল ‘সময় প্রয়োজন’: নাসীরুদ্দীন

» ‘সেই সময়ে কি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি হয়নি’, নাহিদকে প্রশ্ন হামিমের

» ‘জামায়াত-এনসিপির হটকারিতার জন্য আ.লীগ ফিরে আসবে’: রাশেদ খান

» ফ্যাসিবাদের দোসর সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট: সাদিক কায়েম

» কোনো দল স্বৈরাচারের পথে হাঁটতে চাইলে তাদের প্রতিরোধ করব: সারজিস

» এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনো দোসর যেন বক্তব্য রাখতে না পারে: জামায়াত আমির

» বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রতিমন্ত্রী নুর

» জীবিতের চেয়ে প্রয়াত খালেদা জিয়া আরও বেশি শক্তিশালী : পার্থ

» বৈষম্যহীন বাংলাদেশ গঠনই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শুধু পরিবহন টার্মিনাল নয়, দেশের সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে : সাখাওয়াত হোসেন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শুধু পরিবহন টার্মিনাল নয়, দেশের সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে। তবে তিনি উল্লেখ করেছেন, কে এই চাঁদাবাজি করছে তা তিনি সরাসরি বলতে পারবেন না। তিনি বলেন, “আমরা তো অনুসন্ধান করি না, অনুসন্ধান করেন সাংবাদিকরা।”

সোমবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১১টায় চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালে নতুন পরিবহন টার্মিনাল উদ্বোধনের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় তিনি লালদিয়া কনটেইনার টার্মিনাল উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না।

বন্দর ট্যারিফ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “ট্যারিফ বাড়ানোর আগে ব্যবসায়ীসহ বন্দরের সব স্টেকহোল্ডারদের সঙ্গে আমরা কথা বলেছি। শ্রমিকদের সঙ্গেও কথা বলেছি। কিন্তু এখন শ্রমিকরা বলছেন, তাদের সঙ্গে কথা হয়নি।”

উপদেষ্টা আরও জানান, “১৯৮৪ সালের ট্যারিফের ভিত্তিতে ৪০ বছর ধরে বন্দর চলছিল। ৪০ বছর পর বন্দর কর্তৃপক্ষ তাদের ট্যারিফ হালনাগাদ করেছে। তারপরেও ব্যবসায়ীদের অভিযোগ এসেছে, সেই বিষয়গুলো পর্যালোচনার জন্য বন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com