মাধুরীর শো দেখতে গিয়ে বিরক্ত দর্শক, টাকা ফেরতের দাবি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : যেই মাধুরী দীক্ষিতকে দেখতে ভক্ত-অনুরাগী তথা দর্শক মুখিয়ে থাকেন, এবার তার ওপরেই বিরক্ত তারা। শুধু বিরক্তই নয়, বরং টিকিটের টাকা পর্যন্ত ফেরতের দাবি উঠেছে। সম্প্রতি কানাডায় শো করতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় শোয়ের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা যাচ্ছে, অভিনেত্রীর অনুরাগীরা ক্ষোভে ফুঁসছেন। অভিযোগ, তিন ঘণ্টা দর্শককে বসিয়ে রেখেছেন মাধুরী। বেশ মোটা টাকা দিয়ে টিকিট কেটেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে, প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ দর্শক।

কাঠগড়ায় মাধুরীর কানাডা কনসার্টের উদ্যোক্তারাও।

গোটা অনুষ্ঠানেই চরম বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়েছে। কেউ লিখেছেন, টাকা নষ্ট, সময় নষ্ট। কেউবা বললেন, কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে এক একটা করে গানে মাধুরী নাচবেন আর মাঝেমধ্যে গল্প করবেন, এটা কী রকম শো! কেউ কেউ আবার আরও বিরক্তি প্রকাশ করে লেখেন, অত্যন্ত খারাপ শো, টিকিটের টাকা ফেরানো হোক।

এমন নানা কটূক্তি এখন সমাজমাধ্যমে ঘুরছে। যদিও এই প্রসঙ্গে মাধুরীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

» নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

» অপহরণ করে লুট, ৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ বাসচালক আটক

» শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে: পানিসম্পদমন্ত্রী

» জনগণকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

» জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

» না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী

» কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

» বগুড়ায় মহিলা ফুটবল প্রীতি ম্যাচে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণে পলাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাধুরীর শো দেখতে গিয়ে বিরক্ত দর্শক, টাকা ফেরতের দাবি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : যেই মাধুরী দীক্ষিতকে দেখতে ভক্ত-অনুরাগী তথা দর্শক মুখিয়ে থাকেন, এবার তার ওপরেই বিরক্ত তারা। শুধু বিরক্তই নয়, বরং টিকিটের টাকা পর্যন্ত ফেরতের দাবি উঠেছে। সম্প্রতি কানাডায় শো করতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় শোয়ের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা যাচ্ছে, অভিনেত্রীর অনুরাগীরা ক্ষোভে ফুঁসছেন। অভিযোগ, তিন ঘণ্টা দর্শককে বসিয়ে রেখেছেন মাধুরী। বেশ মোটা টাকা দিয়ে টিকিট কেটেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে, প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ দর্শক।

কাঠগড়ায় মাধুরীর কানাডা কনসার্টের উদ্যোক্তারাও।

গোটা অনুষ্ঠানেই চরম বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়েছে। কেউ লিখেছেন, টাকা নষ্ট, সময় নষ্ট। কেউবা বললেন, কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে এক একটা করে গানে মাধুরী নাচবেন আর মাঝেমধ্যে গল্প করবেন, এটা কী রকম শো! কেউ কেউ আবার আরও বিরক্তি প্রকাশ করে লেখেন, অত্যন্ত খারাপ শো, টিকিটের টাকা ফেরানো হোক।

এমন নানা কটূক্তি এখন সমাজমাধ্যমে ঘুরছে। যদিও এই প্রসঙ্গে মাধুরীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com