বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে জহুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার  রাতে বগুড়া সদর উপজেলার হাজরাদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।

এরপর মঙ্গলবার সকালে পুলিশ গ্রামের একটি ধানখেত থেকে লাশ উদ্ধার করে।

নিহত জহুরুল ইসলাম (৪৫) ওই এলাকায় দীর্ঘ দিন শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এ বিষয়টি নিশ্চিত করেন।

প্রাথমিকভাবে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে কে বা কারা ফোন করে জহুরুলকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরের দিন ভোরে স্থানীয়রা ধানখেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড, তা এখনও জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

» হাসপাতালের মেঝেতে রোগীর শুয়ে থাকার দৃশ্য লজ্জাজনক: সংসদে বিরোধীদলীয় নেতা

» কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে

» ইটবোঝাই ট্রাক খাদে পড়ে দুজন নিহত

» জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি

» মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

» ৮ উপায়ে বাড়িয়ে নিন অ্যান্ড্রয়েড ফোনের গতি

» ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

» সিডনিতে ভবের হাটের ১০ বছর পূর্তি উৎসব, তিন গুণিজনকে সম্মাননা

» ডিজিটাল সেবা আরও সহজলভ্য করার আহ্বান প্রধানমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে জহুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার  রাতে বগুড়া সদর উপজেলার হাজরাদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।

এরপর মঙ্গলবার সকালে পুলিশ গ্রামের একটি ধানখেত থেকে লাশ উদ্ধার করে।

নিহত জহুরুল ইসলাম (৪৫) ওই এলাকায় দীর্ঘ দিন শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এ বিষয়টি নিশ্চিত করেন।

প্রাথমিকভাবে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে কে বা কারা ফোন করে জহুরুলকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরের দিন ভোরে স্থানীয়রা ধানখেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড, তা এখনও জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com