জেলের জালে ধরা পড়ল ২৬ কেজি ওজনের পাঙাশ মাছ, বিক্রি হলো ৬৭ হাজার টাকায়

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ২৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে ৬৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

আজ  ভোরে গোয়ালন্দ উপজলার পদ্মা নদীর দৌলতদিয়া অংশের কলাবাগান এলাকায় সোনাই হলদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাট এলাকার বাসিন্দা জেলে সোনাই হালদার। শনিবার সন্ধ্যায় নদীতে মাছ শিকারে যায়। রবিবার ভোরে কলাবাগান এলাকায় নদীতে ফেলে রাখা জাল তুলতেই বড় আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়ে।

সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে মাছের ওজন দিয়ে দেখা যায় মাছের ওজন ২৬ কেজি। সেখানে প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়। ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ৬০০ টাকায় ক্রয় করেন।

শাহজাহান শেখ বলেন, রবিবার আড়তে মাছ কিনতে যাই। সেখানে বড় আকৃতির পাঙাশ মাছের নিলাম হয়। আমি ৬৭ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেছি। সামান্য লাভে মাছটি বিক্রি করবো। দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে বিক্রির চেষ্টা করছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, পদ্মা-যমুনার মোহনা রাজবাড়ীর গোয়ালন্দ। সেখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। পদ্মার মাছ বেশ সুস্বাদু তাই দাম বেশি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

» আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

» ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

» বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু

» বিশ্ব বাবা দিবস আজ

» সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

» সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

» যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দ্রুত শেষ করার আহ্বান আঞ্চলিক নেতাদের

» দেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জেলের জালে ধরা পড়ল ২৬ কেজি ওজনের পাঙাশ মাছ, বিক্রি হলো ৬৭ হাজার টাকায়

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ২৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে ৬৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

আজ  ভোরে গোয়ালন্দ উপজলার পদ্মা নদীর দৌলতদিয়া অংশের কলাবাগান এলাকায় সোনাই হলদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাট এলাকার বাসিন্দা জেলে সোনাই হালদার। শনিবার সন্ধ্যায় নদীতে মাছ শিকারে যায়। রবিবার ভোরে কলাবাগান এলাকায় নদীতে ফেলে রাখা জাল তুলতেই বড় আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়ে।

সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে মাছের ওজন দিয়ে দেখা যায় মাছের ওজন ২৬ কেজি। সেখানে প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়। ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ৬০০ টাকায় ক্রয় করেন।

শাহজাহান শেখ বলেন, রবিবার আড়তে মাছ কিনতে যাই। সেখানে বড় আকৃতির পাঙাশ মাছের নিলাম হয়। আমি ৬৭ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেছি। সামান্য লাভে মাছটি বিক্রি করবো। দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে বিক্রির চেষ্টা করছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, পদ্মা-যমুনার মোহনা রাজবাড়ীর গোয়ালন্দ। সেখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। পদ্মার মাছ বেশ সুস্বাদু তাই দাম বেশি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com