যাত্রীবেশী ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  শ্যামপুরে যাত্রীবেশী ছিনতাইকারীরা ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে চালককে আহত করেছে। আহত চালকের নাম মো. শাহাবুদ্দিন (৫৫)।

আজ  ভোরে শ্যামপুর নিষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

আহত শাহাবুদ্দিনের স্ত্রী ময়না বেগম জানান, সায়েদাবাদ থেকে দুই যাত্রী নিয়ে জুরাইন যাচ্ছিলেন তার স্বামী। পথে নিষিপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীরা তাকে মারধর করে, অণ্ডকোষে আঘাত করে এবং মুখে কাপড় গুঁজে ফেলে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। গুরুতর আঘাত পেয়ে শাহাবুদ্দিন অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়েছে।

আহত শাহাবুদ্দিন পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরখোলা গ্রামের মো. কাশেমের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর পাটেরবাগ এলাকায় পরিবারসহ বসবাস করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যাত্রীবেশী ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  শ্যামপুরে যাত্রীবেশী ছিনতাইকারীরা ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে চালককে আহত করেছে। আহত চালকের নাম মো. শাহাবুদ্দিন (৫৫)।

আজ  ভোরে শ্যামপুর নিষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

আহত শাহাবুদ্দিনের স্ত্রী ময়না বেগম জানান, সায়েদাবাদ থেকে দুই যাত্রী নিয়ে জুরাইন যাচ্ছিলেন তার স্বামী। পথে নিষিপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীরা তাকে মারধর করে, অণ্ডকোষে আঘাত করে এবং মুখে কাপড় গুঁজে ফেলে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। গুরুতর আঘাত পেয়ে শাহাবুদ্দিন অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়েছে।

আহত শাহাবুদ্দিন পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরখোলা গ্রামের মো. কাশেমের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর পাটেরবাগ এলাকায় পরিবারসহ বসবাস করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com