মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ  ভোর ৬টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ হোসেন একই এলাকার শামসুল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার ওসমান গনি বাড়ির মসজিদে ফজরের নামাজের সময় মুসল্লিদের পকেট থেকে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা শাহাদাৎকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়।

মারধরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শাহাদাতের মৃত্যু হয়। পরে তার মরদেহ মসজিদের সামনে সড়কে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী

» বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

» বিদেশি পিস্তলসহ ৩ কেজি বিস্ফোরক জব্দ

» তাইম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা আজ

» ছাত্রাবাসে শিক্ষার্থী হত্যা মামলায় দ্বাদশ শ্রেণীর ছাত্র গ্রেপ্তার

» মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

» মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

» এই বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা কবে মুখোমুখি হচ্ছে?

» ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ

» হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ  ভোর ৬টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ হোসেন একই এলাকার শামসুল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার ওসমান গনি বাড়ির মসজিদে ফজরের নামাজের সময় মুসল্লিদের পকেট থেকে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা শাহাদাৎকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়।

মারধরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শাহাদাতের মৃত্যু হয়। পরে তার মরদেহ মসজিদের সামনে সড়কে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com