পর্তুগালের প্রবাসী বাংলাদেশি খুন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  তিন মাসের ব্যবধানে পর্তুগালের সেতুবাল জেলার কোস্টা দা কাপারিকায় মঙ্গলবার রাতে শামিম হোসেন (৩৫) নামের আরেক প্রবাসী বাংলাদেশি দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সেই সাথে দেশটিতে বেড়েই চলছে প্রবাসীদের উপর অত্যাচার-নির্যাতনের মতো ঘটনা।

নিজ কর্মস্থলের সামনে রাখা সাইকেল চুরিতে বাধা দেওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত শামীম হোসেনের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার কোতোয়ালী থানায়। তিনি স্থানীয় একটি ফাস্টফুডের দোকানে কাজ করতেন।

জি.এন.আর পুলিশ সূত্রে জানা গেছে, শামীম হোসেন প্রতিদিন নিজের সাইকেলে করে কর্মস্থলে যাতায়াত করতেন এবং দোকানের সামনে সাইকেলটি পার্ক করে রাখতেন। ঘটনার দিনও একইভাবে দোকানের সামনে সাইকেলটি রাখা ছিল। এ সময় এক আফ্রিকান নাগরিক তার সাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শামীম হোসেন তা দেখে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে দৌড়ে গিয়ে চোরকে ধরার চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত চোর তার সঙ্গে থাকা ছুরি দিয়ে শামীম হোসেনের বুকে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গার্ডা ন্যাসিওনাল রিপাবলিকানা (জি.এন.আর) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শামীম হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। পুলিশ অভিযুক্ত চোরকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্রাজিল সমর্থক হলেই অর্ধেক ফি-তে দেবেন আইনি সহায়তা

» আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

» এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

» এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

» বন ধ্বংসকারী এখন পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

» রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

» বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ

» তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

» বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পর্তুগালের প্রবাসী বাংলাদেশি খুন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  তিন মাসের ব্যবধানে পর্তুগালের সেতুবাল জেলার কোস্টা দা কাপারিকায় মঙ্গলবার রাতে শামিম হোসেন (৩৫) নামের আরেক প্রবাসী বাংলাদেশি দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সেই সাথে দেশটিতে বেড়েই চলছে প্রবাসীদের উপর অত্যাচার-নির্যাতনের মতো ঘটনা।

নিজ কর্মস্থলের সামনে রাখা সাইকেল চুরিতে বাধা দেওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত শামীম হোসেনের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার কোতোয়ালী থানায়। তিনি স্থানীয় একটি ফাস্টফুডের দোকানে কাজ করতেন।

জি.এন.আর পুলিশ সূত্রে জানা গেছে, শামীম হোসেন প্রতিদিন নিজের সাইকেলে করে কর্মস্থলে যাতায়াত করতেন এবং দোকানের সামনে সাইকেলটি পার্ক করে রাখতেন। ঘটনার দিনও একইভাবে দোকানের সামনে সাইকেলটি রাখা ছিল। এ সময় এক আফ্রিকান নাগরিক তার সাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শামীম হোসেন তা দেখে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে দৌড়ে গিয়ে চোরকে ধরার চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত চোর তার সঙ্গে থাকা ছুরি দিয়ে শামীম হোসেনের বুকে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গার্ডা ন্যাসিওনাল রিপাবলিকানা (জি.এন.আর) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শামীম হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। পুলিশ অভিযুক্ত চোরকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com