কোরিয়ায় ট্রাম্প, শি’র সঙ্গে বৈঠকে চমৎকার ফলাফলের আশা

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে প্রথম এশিয়া সফরে রয়েছেন ট্রাম্প। এ সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বুধবার দক্ষিণ কোরিয়ার গিওংজুতে পৌঁছেছেন তিনি।

 

এখানে তিনি বুধবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করবেন। আর বৃহস্পতিবার সবচেয়ে আকাঙ্ক্ষিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন।

দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে তার বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, চীনের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আমি মনে করি, যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য আসলেই খুব ভালো ফলাফল আসবে।

 

তিনি আরও বলেন, একটি বিশেষ রাসায়নিক পদার্থ রপ্তানি রোধে চীনের প্রতিশ্রুতির বিনিময়ে মার্কিন শুল্ক কমানোর প্রত্যাশা করছেন। শুল্ক কমে অর্ধেক করার সম্ভাবনাও আছে।

 

বুধবার ট্রাম্পের কর্মসূচির মধ্যে আছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনা। যেখানে প্রধান বিষয় থাকবে অমীমাংসিত বাণিজ্য চুক্তি। এছাড়া বিনিয়োগ ও শান্তি নিয়ে আলোচনা করা হবে।

 

এদিকে, দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর বুসানে পৌঁছানোর পর, ট্রাম্পকে কর্মকর্তারা লাল গালিচা সংবর্ধনা দেন। এরপর একটি ব্যান্ড ভিলেজ পিপলস ওয়াইএমসিএ-এর গান পরিবেশন করা হয়। পরে তাকে তার হেলিকপ্টারে করে গিয়ংজুতে নিয়ে যাওয়া হয়। সূত্র: রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সময়ের প্রতিশ্রুতিতে

» শাহ আমানতে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক

» বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

» সন্তানের কথা ভেবে যে ধরনের সিনেমায় অভিনয় করতে চান না রাধিকা

» নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪০

» গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক

» প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন ডা. জুবাইদা রহমান

» স্পিকারের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি আলী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোরিয়ায় ট্রাম্প, শি’র সঙ্গে বৈঠকে চমৎকার ফলাফলের আশা

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে প্রথম এশিয়া সফরে রয়েছেন ট্রাম্প। এ সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বুধবার দক্ষিণ কোরিয়ার গিওংজুতে পৌঁছেছেন তিনি।

 

এখানে তিনি বুধবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করবেন। আর বৃহস্পতিবার সবচেয়ে আকাঙ্ক্ষিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন।

দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে তার বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, চীনের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আমি মনে করি, যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য আসলেই খুব ভালো ফলাফল আসবে।

 

তিনি আরও বলেন, একটি বিশেষ রাসায়নিক পদার্থ রপ্তানি রোধে চীনের প্রতিশ্রুতির বিনিময়ে মার্কিন শুল্ক কমানোর প্রত্যাশা করছেন। শুল্ক কমে অর্ধেক করার সম্ভাবনাও আছে।

 

বুধবার ট্রাম্পের কর্মসূচির মধ্যে আছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনা। যেখানে প্রধান বিষয় থাকবে অমীমাংসিত বাণিজ্য চুক্তি। এছাড়া বিনিয়োগ ও শান্তি নিয়ে আলোচনা করা হবে।

 

এদিকে, দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর বুসানে পৌঁছানোর পর, ট্রাম্পকে কর্মকর্তারা লাল গালিচা সংবর্ধনা দেন। এরপর একটি ব্যান্ড ভিলেজ পিপলস ওয়াইএমসিএ-এর গান পরিবেশন করা হয়। পরে তাকে তার হেলিকপ্টারে করে গিয়ংজুতে নিয়ে যাওয়া হয়। সূত্র: রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com