মক্কা-জেদ্দাসহ সৌদির ৪ শহরে হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সৌদি আরবের মক্কা, জেদ্দা, ইয়ানবু ও তায়েফে আকাশপথে হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলা, জনসমাগম এড়িয়ে চলা এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এ সতর্কতা জারি করে। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ক্ষেপণাস্ত্র দুটি তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে জানান তিনি।

অন্যদিকে, ইয়েমেনের তায়েজের কাছাকাছি পূর্বাঞ্চলীয় ফ্রন্টে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। এতে ভারী ও মাঝারি অস্ত্র ব্যবহারের পাশাপাশি কামানের গোলাবর্ষণ ও বিমান হামলার ঘটনা ঘটেছে।

সৌদি আরবের বিভিন্ন শহরে হামলার আশঙ্কায় সতর্কতা জারি এবং দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। তথ্যসূত্র: এনডিটিভি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আজ কোজাগরী লক্ষ্মীপূজা

» বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে : এলডিপি চেয়ারম্যান

» মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে তিন সাংবাদিক

» স্তন ক্যান্সারের এই লক্ষণগুলো অবহেলা করবেন না

» বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন : বিরোধীদলীয় নেতা

» বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

» সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার : গোলাম পরওয়ার

» ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

» ঐক্যের জন্য চাই জ্ঞান ও মুক্তবুদ্ধি

» গাঁজাসহ নারী গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মক্কা-জেদ্দাসহ সৌদির ৪ শহরে হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সৌদি আরবের মক্কা, জেদ্দা, ইয়ানবু ও তায়েফে আকাশপথে হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলা, জনসমাগম এড়িয়ে চলা এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এ সতর্কতা জারি করে। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ক্ষেপণাস্ত্র দুটি তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে জানান তিনি।

অন্যদিকে, ইয়েমেনের তায়েজের কাছাকাছি পূর্বাঞ্চলীয় ফ্রন্টে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। এতে ভারী ও মাঝারি অস্ত্র ব্যবহারের পাশাপাশি কামানের গোলাবর্ষণ ও বিমান হামলার ঘটনা ঘটেছে।

সৌদি আরবের বিভিন্ন শহরে হামলার আশঙ্কায় সতর্কতা জারি এবং দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। তথ্যসূত্র: এনডিটিভি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com