জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে এগিয়ে পথ সুগম করেছে: রাষ্ট্রপতি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও এগিয়ে নেয়ার পথকে সুগম করেছে।

রাষ্ট্রপতি সোমবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে, মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও ২০২৪ সালের জুলাই -আগষ্ট অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের এই আত্মত্যাগ আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার পথকে সুগম করেছে।

রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্রবাহিনীর আত্মত্যাগের প্রতি সম্মান জানান। বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষাসহ যেকোনো সংকট ও দুর্যোগ মোকাবেলা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সশস্ত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন তিনি।

এ সময় কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, জন বিভাগের সচিব খান মো. নুরুল আমিনসহ সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে এগিয়ে পথ সুগম করেছে: রাষ্ট্রপতি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও এগিয়ে নেয়ার পথকে সুগম করেছে।

রাষ্ট্রপতি সোমবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে, মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও ২০২৪ সালের জুলাই -আগষ্ট অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের এই আত্মত্যাগ আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার পথকে সুগম করেছে।

রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্রবাহিনীর আত্মত্যাগের প্রতি সম্মান জানান। বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষাসহ যেকোনো সংকট ও দুর্যোগ মোকাবেলা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সশস্ত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন তিনি।

এ সময় কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, জন বিভাগের সচিব খান মো. নুরুল আমিনসহ সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com