অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী জামিল মালিথাকে আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী জামিল মালিথাকে (৪০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি কুখ্যাত ‘চল্লিশ বাহিনী’র প্রধান রাখিবুল ইসলাম রাখির ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ। এর আগে, শুক্রবার রাতে বিশেষ অভিযানে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাকে আটক করে। আটককৃত জামিল মালিথা ফিলিপনগর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিশেষ অভিযানে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬ হাজার টাকা।

বিজিবি সূত্র আরও জানায়, জামিল একজন চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। ভারত থেকে অবৈধভাবে আধুনিক আগ্নেয়াস্ত্র—বিশেষ করে অটোমেটিক পিস্তল—পাচারের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, আটককৃত জামিলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

ওসি সোলাইমান শেখ বলেন, জামিলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বিজিবি রাতেই তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কত টাকা বহন করা যাবে, এটা বলার এখতিয়ার আমার নেই: ইসি সচিব

» জামায়াত নেতাকে টাকাসহ আটকের পর আর কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক

» তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

» কিছু আসনে বডি ক্যামেরার অস্বাভাবিক সংখ্যা নিয়ে জামায়াতের উদ্বেগ

» আমরা বিরোধী দলগুলোর আগ্রাসী কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত: গাজী আতাউর রহমান

» চাঁদাবাজি ঠেকাতে চাঁদাবাজ.কম ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী

» নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

» ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

» ‘প্রধানমন্ত্রী পুত্র’ থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

» নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই, নাশকতা হলে কঠোর ব্যবস্থা : র‍্যাব ডিজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী জামিল মালিথাকে আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী জামিল মালিথাকে (৪০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি কুখ্যাত ‘চল্লিশ বাহিনী’র প্রধান রাখিবুল ইসলাম রাখির ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ। এর আগে, শুক্রবার রাতে বিশেষ অভিযানে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাকে আটক করে। আটককৃত জামিল মালিথা ফিলিপনগর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিশেষ অভিযানে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬ হাজার টাকা।

বিজিবি সূত্র আরও জানায়, জামিল একজন চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। ভারত থেকে অবৈধভাবে আধুনিক আগ্নেয়াস্ত্র—বিশেষ করে অটোমেটিক পিস্তল—পাচারের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, আটককৃত জামিলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

ওসি সোলাইমান শেখ বলেন, জামিলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বিজিবি রাতেই তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com