লিবিয়া থেকে দেশে ফিরল ৩০৯ বাংলাদেশি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  লিবিয়া থেকে ৩০৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ প্রচেষ্টায় এ প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী ত্রিপোলি ও আশপাশের এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়া সরকার ও আইওএম একসঙ্গে কাজ করেছে। সকাল সাড়ে ১০টায় তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সরকারি সূত্রে জানা গেছে, ফিরে আসা নাগরিকদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রতারণার শিকার। তাদের অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। লিবিয়ায় তাদের অনেকেই অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

ফিরে আসা প্রত্যেককে খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করেছে আইওএম। পররাষ্ট্র মন্ত্রণালয় ফিরে আসা ব্যক্তিদের নিজেদের অভিজ্ঞতা প্রকাশ্যে শেয়ার করতে উৎসাহিত করেছে। যাতে সচেতনতা বৃদ্ধি পায় এবং অন্যরা একই ধরনের পাচারের শিকার না হন।

বর্তমানে লিবিয়ায় আটক থাকা অবশিষ্ট বাংলাদেশিদেরও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা কাজ করছে। অন্তর্বর্তী সরকার প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও কল্যাণে অঙ্গীকারবদ্ধ। মানবপাচার প্রতিরোধ ও বিপদগ্রস্ত অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। সূত্র: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে: সংসদে সানসিলা জেবরিন

» ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

» রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির

» ৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

» গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

» অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী

» সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর

» দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের

» মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি, ১৭ লাখ টাকা ছিনতাই

» দেশীয় অস্ত্রসহ ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লিবিয়া থেকে দেশে ফিরল ৩০৯ বাংলাদেশি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  লিবিয়া থেকে ৩০৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ প্রচেষ্টায় এ প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী ত্রিপোলি ও আশপাশের এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়া সরকার ও আইওএম একসঙ্গে কাজ করেছে। সকাল সাড়ে ১০টায় তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সরকারি সূত্রে জানা গেছে, ফিরে আসা নাগরিকদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রতারণার শিকার। তাদের অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। লিবিয়ায় তাদের অনেকেই অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

ফিরে আসা প্রত্যেককে খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করেছে আইওএম। পররাষ্ট্র মন্ত্রণালয় ফিরে আসা ব্যক্তিদের নিজেদের অভিজ্ঞতা প্রকাশ্যে শেয়ার করতে উৎসাহিত করেছে। যাতে সচেতনতা বৃদ্ধি পায় এবং অন্যরা একই ধরনের পাচারের শিকার না হন।

বর্তমানে লিবিয়ায় আটক থাকা অবশিষ্ট বাংলাদেশিদেরও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা কাজ করছে। অন্তর্বর্তী সরকার প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও কল্যাণে অঙ্গীকারবদ্ধ। মানবপাচার প্রতিরোধ ও বিপদগ্রস্ত অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। সূত্র: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com