রোগাক্রান্ত কোষের ভেতরেই তৈরি হবে প্রতিষেধক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ক্যানসার চিকিৎসায় এক নতুন আশার আলো দেখিয়েছেন বিজ্ঞানীরা। তারা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছেন, ক্যানসার আক্রান্ত কোষের ভেতরে থাকা এক ধরণের গ্যাস ব্যবহার করে সেখানেই ক্যানসার মারার ওষুধ তৈরি করা সম্ভব।

ক্যানসারের রোগাক্রান্ত কোষে স্বাভাবিকভাবেই ‘কার্বন মনোক্সাইড’ নামের একটি গ্যাস তৈরি হয়। বিজ্ঞানীরা এমন একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন, যা ক্যানসার কোষের এই গ্যাসটিকে কাজে লাগিয়ে ভেতরেই ওষুধ তৈরি করতে পারে। এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘এপিসি’ (APC)।

সাধারণত ক্যানসারের চিকিৎসায় যে কেমোথেরাপি দেওয়া হয়, তা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এতে ক্যানসার আক্রান্ত কোষের পাশাপাশি শরীরের ভালো ও সুস্থ কোষগুলোও নষ্ট হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীদের আবিষ্কৃত এই নতুন নিয়মে ওষুধটি শুধু রোগাক্রান্ত কোষের ভেতরেই তৈরি হবে। ফলে শরীরের অন্য ভালো কোষগুলোর ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক কমে যাবে।

গবেষণায় দেখা গেছে, মানুষের লিভার, জরায়ু, স্তন ও ফুসফুসের ক্যানসার কোষের ওপর এই পদ্ধতিটি বেশ ভালো কাজ করছে। সুস্থ কোষের ওপর এর ক্ষতিকর প্রভাব খুবই কম দেখা গেছে।

বিজ্ঞানীদের এই গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কেবল ল্যাবরেটরিতে বা কাচের পাত্রে থাকা কোষের ওপর এবং ইঁদুরের রক্ত নিয়ে এটি পরীক্ষা করা হয়েছে। মানুষের শরীরে এই চিকিৎসা কতটা নিরাপদ ও কার্যকর হবে, তা জানতে আরও অনেক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। তাই সাধারণ মানুষের চিকিৎসায় এই পদ্ধতি এখনই ব্যবহার করা যাচ্ছে না, এ জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

» দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ নৌ মহড়া শুরু

» প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

» আইনশৃঙ্খলা রক্ষায় ‘ক্রসফায়ার’ নিয়ে যা বললেন আইজিপি

» সমুদ্রে সবচেয়ে জোরে শব্দ করে ছোট্ট এক চিংড়ি

» রোগাক্রান্ত কোষের ভেতরেই তৈরি হবে প্রতিষেধক

» ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তিশালী হচ্ছে, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

» কানাডায় বসবাসের প্রলোভনে নারীকে নির্যাতন, দুই বাংলাদেশির কারাদণ্ড

» সবার নৈতিক দায়িত্ব জামায়াত-শিবিরের থাবা থেকে দেশকে রক্ষা করা : রাশেদ খাঁন

» আজ ব্যালন ডি’অর, সেরার মুকুট উঠছে কার মাথায়?

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রোগাক্রান্ত কোষের ভেতরেই তৈরি হবে প্রতিষেধক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ক্যানসার চিকিৎসায় এক নতুন আশার আলো দেখিয়েছেন বিজ্ঞানীরা। তারা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছেন, ক্যানসার আক্রান্ত কোষের ভেতরে থাকা এক ধরণের গ্যাস ব্যবহার করে সেখানেই ক্যানসার মারার ওষুধ তৈরি করা সম্ভব।

ক্যানসারের রোগাক্রান্ত কোষে স্বাভাবিকভাবেই ‘কার্বন মনোক্সাইড’ নামের একটি গ্যাস তৈরি হয়। বিজ্ঞানীরা এমন একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন, যা ক্যানসার কোষের এই গ্যাসটিকে কাজে লাগিয়ে ভেতরেই ওষুধ তৈরি করতে পারে। এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘এপিসি’ (APC)।

সাধারণত ক্যানসারের চিকিৎসায় যে কেমোথেরাপি দেওয়া হয়, তা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এতে ক্যানসার আক্রান্ত কোষের পাশাপাশি শরীরের ভালো ও সুস্থ কোষগুলোও নষ্ট হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীদের আবিষ্কৃত এই নতুন নিয়মে ওষুধটি শুধু রোগাক্রান্ত কোষের ভেতরেই তৈরি হবে। ফলে শরীরের অন্য ভালো কোষগুলোর ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক কমে যাবে।

গবেষণায় দেখা গেছে, মানুষের লিভার, জরায়ু, স্তন ও ফুসফুসের ক্যানসার কোষের ওপর এই পদ্ধতিটি বেশ ভালো কাজ করছে। সুস্থ কোষের ওপর এর ক্ষতিকর প্রভাব খুবই কম দেখা গেছে।

বিজ্ঞানীদের এই গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কেবল ল্যাবরেটরিতে বা কাচের পাত্রে থাকা কোষের ওপর এবং ইঁদুরের রক্ত নিয়ে এটি পরীক্ষা করা হয়েছে। মানুষের শরীরে এই চিকিৎসা কতটা নিরাপদ ও কার্যকর হবে, তা জানতে আরও অনেক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। তাই সাধারণ মানুষের চিকিৎসায় এই পদ্ধতি এখনই ব্যবহার করা যাচ্ছে না, এ জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com