মুন্সীগঞ্জে ৩ হত্যা মামলার আসামি সাগর গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : তিনটি হত্যা মামলাসহ সাতটি মামলার আসামি সাজ্জাত হোসেন সাগরকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সকালেই তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, সাগরের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ডিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মুন্সীগঞ্জে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি সাগর। তিনি তৎকালীন নিষিদ্ধ ঘোষিত মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ঘটনার পর তিনি দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যান। তবে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কোরিয়ার পুলিশ তাকে আটক করে দেশে ফেরত পাঠায়। সম্প্রতি ঢাকায় গোপনে অবস্থান শুরু করলে মুন্সীগঞ্জ ডিবি তাকে নজরদারিতে নেয় এবং গতকাল রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

এ নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবীর বলেন, ৫ আগস্টের ঘটনার পর থেকেই সাগর পলাতক ছিলেন। কোরিয়া থেকে ফেরার পর তাকে গোপন অভিযানে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় মুন্সীগঞ্জে ছাত্র-জনতার সঙ্গে তৎকালীন ছাত্রলীগ–আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল নামের তিনজন নিহত হন। এসব ঘটনায় দায়ের করা তিনটি হত্যা মামলার অন্যতম আসামি সাগর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কত টাকা বহন করা যাবে, এটা বলার এখতিয়ার আমার নেই: ইসি সচিব

» জামায়াত নেতাকে টাকাসহ আটকের পর আর কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক

» তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

» কিছু আসনে বডি ক্যামেরার অস্বাভাবিক সংখ্যা নিয়ে জামায়াতের উদ্বেগ

» আমরা বিরোধী দলগুলোর আগ্রাসী কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত: গাজী আতাউর রহমান

» চাঁদাবাজি ঠেকাতে চাঁদাবাজ.কম ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী

» নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

» ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

» ‘প্রধানমন্ত্রী পুত্র’ থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

» নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই, নাশকতা হলে কঠোর ব্যবস্থা : র‍্যাব ডিজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মুন্সীগঞ্জে ৩ হত্যা মামলার আসামি সাগর গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : তিনটি হত্যা মামলাসহ সাতটি মামলার আসামি সাজ্জাত হোসেন সাগরকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সকালেই তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, সাগরের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ডিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মুন্সীগঞ্জে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি সাগর। তিনি তৎকালীন নিষিদ্ধ ঘোষিত মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ঘটনার পর তিনি দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যান। তবে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কোরিয়ার পুলিশ তাকে আটক করে দেশে ফেরত পাঠায়। সম্প্রতি ঢাকায় গোপনে অবস্থান শুরু করলে মুন্সীগঞ্জ ডিবি তাকে নজরদারিতে নেয় এবং গতকাল রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

এ নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবীর বলেন, ৫ আগস্টের ঘটনার পর থেকেই সাগর পলাতক ছিলেন। কোরিয়া থেকে ফেরার পর তাকে গোপন অভিযানে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় মুন্সীগঞ্জে ছাত্র-জনতার সঙ্গে তৎকালীন ছাত্রলীগ–আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল নামের তিনজন নিহত হন। এসব ঘটনায় দায়ের করা তিনটি হত্যা মামলার অন্যতম আসামি সাগর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com