ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার নামতেই দেবে গেল হেলিপ্যাড (ভিডিও)

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। বুধবার কেরালার প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও দমকল বাহিনী। এ দুর্ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং রাষ্ট্রপতি নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

কেরালা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শেষ মুহূর্তে অবতরণের স্থান হিসেবে প্রামাদমকে নির্ধারণ করা হয়েছিল এবং মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। তবে কংক্রিটটি পুরোপুরি সেট হয়নি, তাই অবতরণের সময় হেলিকপ্টারের ওজনের ভার নিতে পারেনি হেলিপ্যাড। হেলিকপ্টারের চাকাগুলো মাটিতে স্পর্শ করার জায়গায় গর্ত তৈরি হয়েছিল।

এদিকে, চার দিনের কেরালা সফরে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি। ওই সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের মতে, হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে অতিরিক্ত ভারের কারণে কপ্টারের পিছনের অংশ অনেকটা দেবে যায়। ভিডিওতে দেখা যায়, উপস্থিত দমকল ও পুলিশ সদস্যরা হাত দিয়ে ঠেলে বিপজ্জনক স্থান থেকে কপ্টারটি সরিয়ে নিয়ে যাচ্ছেন।

সূত্র : এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সদাচরণের চেয়ে উত্তম কোনো আমল আছে কি?

» বাসচাপায় খানকার খাদেম নিহত

» কমেছে সোনার দাম

» আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

» মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

» তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার নামতেই দেবে গেল হেলিপ্যাড (ভিডিও)

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। বুধবার কেরালার প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও দমকল বাহিনী। এ দুর্ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং রাষ্ট্রপতি নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

কেরালা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শেষ মুহূর্তে অবতরণের স্থান হিসেবে প্রামাদমকে নির্ধারণ করা হয়েছিল এবং মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। তবে কংক্রিটটি পুরোপুরি সেট হয়নি, তাই অবতরণের সময় হেলিকপ্টারের ওজনের ভার নিতে পারেনি হেলিপ্যাড। হেলিকপ্টারের চাকাগুলো মাটিতে স্পর্শ করার জায়গায় গর্ত তৈরি হয়েছিল।

এদিকে, চার দিনের কেরালা সফরে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি। ওই সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের মতে, হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে অতিরিক্ত ভারের কারণে কপ্টারের পিছনের অংশ অনেকটা দেবে যায়। ভিডিওতে দেখা যায়, উপস্থিত দমকল ও পুলিশ সদস্যরা হাত দিয়ে ঠেলে বিপজ্জনক স্থান থেকে কপ্টারটি সরিয়ে নিয়ে যাচ্ছেন।

সূত্র : এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com