কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উৎপাদনমুখী রাষ্ট্র গড়ার পরিবর্তে বিভিন্ন কার্ডের মাধ্যমে মানুষকে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মালিক জনগণ ভোট বিক্রির মাধ্যমে নিজেদের গোলামির শৃঙ্খলে আবদ্ধ করে ফেলছে। ফলে ৫ বছর তাদের সেই সিদ্ধান্তের বোঝা টানতে হয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জনগণ সচেতন হলে জনপ্রতিনিধিরাই ৫ বছর জনগণের সেবক হয়ে কাজ করতে বাধ্য হবে।

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজপথে নারীদের ব্যবহার করা হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটি সুষম রাষ্ট্র গঠন সম্ভব নয়।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, পলাতক শেখ হাসিনা দেশে ফেরার হুমকি দেন। কিন্তু শেখ হাসিনা আর কখনও বাংলাদেশে ফিরতে পারবেন না। এমনকি তার পরিবারের কারো দাফনও এ দেশে হবে না।

এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, বাংলাদেশে নারীদের রাজনীতিতে আসার পথে নানাভাবে বাধা সৃষ্টি করা হয়। চরিত্র হননের মাধ্যমে তাদের নিরুৎসাহিত করার চেষ্টা চলে। এসব বাধা উপেক্ষা করে নারীদের রাজনীতিতে সক্রিয় হতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারে গণভোট বাস্তবায়ন করতে হবে। তা না হলে জুলাইয়ের তরুণদের আবারও গুলির মুখে পড়তে হতে পারে।

এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মুনির আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

» রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

» রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

» পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

» দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল: বিরোধীদলীয় নেতা

» দাবি সিজেপির ‘পুরো দিল্লি বন্ধ করতে রাজি, তবু শিক্ষামন্ত্রীকে সরাচ্ছেন না মোদি’

» দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

» ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

» পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উৎপাদনমুখী রাষ্ট্র গড়ার পরিবর্তে বিভিন্ন কার্ডের মাধ্যমে মানুষকে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মালিক জনগণ ভোট বিক্রির মাধ্যমে নিজেদের গোলামির শৃঙ্খলে আবদ্ধ করে ফেলছে। ফলে ৫ বছর তাদের সেই সিদ্ধান্তের বোঝা টানতে হয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জনগণ সচেতন হলে জনপ্রতিনিধিরাই ৫ বছর জনগণের সেবক হয়ে কাজ করতে বাধ্য হবে।

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজপথে নারীদের ব্যবহার করা হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটি সুষম রাষ্ট্র গঠন সম্ভব নয়।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, পলাতক শেখ হাসিনা দেশে ফেরার হুমকি দেন। কিন্তু শেখ হাসিনা আর কখনও বাংলাদেশে ফিরতে পারবেন না। এমনকি তার পরিবারের কারো দাফনও এ দেশে হবে না।

এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, বাংলাদেশে নারীদের রাজনীতিতে আসার পথে নানাভাবে বাধা সৃষ্টি করা হয়। চরিত্র হননের মাধ্যমে তাদের নিরুৎসাহিত করার চেষ্টা চলে। এসব বাধা উপেক্ষা করে নারীদের রাজনীতিতে সক্রিয় হতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারে গণভোট বাস্তবায়ন করতে হবে। তা না হলে জুলাইয়ের তরুণদের আবারও গুলির মুখে পড়তে হতে পারে।

এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মুনির আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com