পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ছিনতাই

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আজ ভোরে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের নাম মো. রাসেল মিয়া (৩১)। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মো. রাসেল মিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল হিসেবে প্রধান কার্যালয়ে কর্মরত। তার বাসা যাত্রাবাড়ীর রইস নগর এলাকায়।

রাসেলকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী নুরুল ইসলাম জানান, ঘটনার সময় মোটরসাইকেলে রায়েরবাগ এলাকায় যাচ্ছিলেন রাসেল। পথে অজ্ঞাত ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে তার হাতে আঘাত করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় তাকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)  হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআইডির ওই সদস্যকে জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ছিনতাই

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আজ ভোরে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের নাম মো. রাসেল মিয়া (৩১)। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মো. রাসেল মিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল হিসেবে প্রধান কার্যালয়ে কর্মরত। তার বাসা যাত্রাবাড়ীর রইস নগর এলাকায়।

রাসেলকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী নুরুল ইসলাম জানান, ঘটনার সময় মোটরসাইকেলে রায়েরবাগ এলাকায় যাচ্ছিলেন রাসেল। পথে অজ্ঞাত ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে তার হাতে আঘাত করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় তাকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)  হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআইডির ওই সদস্যকে জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com