নিজেদের সম্মানটুকু কলঙ্কিত করবেন না, এনসিপিকে ফারুক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  মানুষের কাছে এনসিপি যে সম্মান অজর্ন করেছে, তা কলঙ্কিত না করতে দলটিকে পরামর্শ দিয়েছেন বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

আজ (শনিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম’ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি অসন্তোষ প্রকাশ করি না, কিন্তু মনের মধ্যে একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যারা ড. ইউনূসের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে পারতেন, তারা কিছু করেননি। যেখানে এত নেতা উপস্থিত ছিল, সেখানে এই ধরনের ঘটনা না ঘটলেই পারতো।

এনসিপির উদ্দেশ্য ফারুক বলেন, আমি ঐক্যমত্য কমিশনের সকল দাবিকে স্বাগত জানাই। যারা রাগ করেছেন, তারা একটু আসুন। আপনারা কি মার্কা পাবেন, সেটা নির্বাচন কমিশনে নির্ধারণ করে দেবে, সেটা আমার বিষয় না। কিন্তু মানুষের চোখে আপনারা যে সম্মানটুকু অর্জন করেছেন, তা কলঙ্কিত করবেন না।

ফারুক বলেন, গতকাল জুলাই সনদে যারা স্বাক্ষর করেছেন, তাতে বোঝা গেছে তারা সত্যিকার অর্থে দেশকে ভালবাসেন এবং স্বৈরাচারী শেখ হাসিনার ১৬ বছর শাসনকে ঘৃণা করেন। বাংলাদেশে যেন হাসিনা আবার ফ্যাসিজম কায়েম করতে না পারে, সেই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, ইলিয়াস আলীর ছোট্ট শিশুর চোখের পানি আপনারা কেউ কখনো মুছতে পারবেন না। আপনার দলীয় লোকজনের মাধ্যমে আমাদের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য নেতাকর্মীর ওপর অত্যাচার জুলুম চালিয়েছেন, ফাঁসির কাষ্ঠে চড়িয়েছেন।

তিনি আরও বলেন, আসন্ন ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন, সে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদেরকে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জুলাই বিপ্লবের টার্গেট ছিল একটাই, আর তা হলো হাসিনার বিদায়, সে যেন তার বাবার নাম ব্যবহার করে আর কোনদিন রাজনীতি করতে না পারে। সে যেন মুক্তিযুদ্ধকে তার নিজের পকেটের সম্পদ বানাতে না পারে, অনির্বাচিত এমপিদের দ্বারা আর যেন প্রধানমন্ত্রী হতে না পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি

» নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস

» দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

» জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

» হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিজেদের সম্মানটুকু কলঙ্কিত করবেন না, এনসিপিকে ফারুক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  মানুষের কাছে এনসিপি যে সম্মান অজর্ন করেছে, তা কলঙ্কিত না করতে দলটিকে পরামর্শ দিয়েছেন বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

আজ (শনিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম’ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি অসন্তোষ প্রকাশ করি না, কিন্তু মনের মধ্যে একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যারা ড. ইউনূসের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে পারতেন, তারা কিছু করেননি। যেখানে এত নেতা উপস্থিত ছিল, সেখানে এই ধরনের ঘটনা না ঘটলেই পারতো।

এনসিপির উদ্দেশ্য ফারুক বলেন, আমি ঐক্যমত্য কমিশনের সকল দাবিকে স্বাগত জানাই। যারা রাগ করেছেন, তারা একটু আসুন। আপনারা কি মার্কা পাবেন, সেটা নির্বাচন কমিশনে নির্ধারণ করে দেবে, সেটা আমার বিষয় না। কিন্তু মানুষের চোখে আপনারা যে সম্মানটুকু অর্জন করেছেন, তা কলঙ্কিত করবেন না।

ফারুক বলেন, গতকাল জুলাই সনদে যারা স্বাক্ষর করেছেন, তাতে বোঝা গেছে তারা সত্যিকার অর্থে দেশকে ভালবাসেন এবং স্বৈরাচারী শেখ হাসিনার ১৬ বছর শাসনকে ঘৃণা করেন। বাংলাদেশে যেন হাসিনা আবার ফ্যাসিজম কায়েম করতে না পারে, সেই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, ইলিয়াস আলীর ছোট্ট শিশুর চোখের পানি আপনারা কেউ কখনো মুছতে পারবেন না। আপনার দলীয় লোকজনের মাধ্যমে আমাদের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য নেতাকর্মীর ওপর অত্যাচার জুলুম চালিয়েছেন, ফাঁসির কাষ্ঠে চড়িয়েছেন।

তিনি আরও বলেন, আসন্ন ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন, সে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদেরকে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জুলাই বিপ্লবের টার্গেট ছিল একটাই, আর তা হলো হাসিনার বিদায়, সে যেন তার বাবার নাম ব্যবহার করে আর কোনদিন রাজনীতি করতে না পারে। সে যেন মুক্তিযুদ্ধকে তার নিজের পকেটের সম্পদ বানাতে না পারে, অনির্বাচিত এমপিদের দ্বারা আর যেন প্রধানমন্ত্রী হতে না পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com