সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানাল গোলাম পরওয়ার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা-রংপুর লংমার্চে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলা এবং দুই নেতাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সয়দাবাদ এলাকায় লংমার্চে অংশগ্রহণকারী জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা এবং জামায়াত নেতা আব্দুস সবুর ও নুরুন্নবীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, ন্যক্কারজনক ও অগণতান্ত্রিক। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারী মানুষের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তিনি বলেন, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের গাড়িবহর সয়দাবাদ এলাকা অতিক্রম করার পর জামায়াত নেতা আব্দুস সবুর জোহরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। অপর জামায়াত নেতা নুরুন্নবীও হামলায় আহত হয়েছেন।

আব্দুস সবুরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আহত নেতাকর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু মতের ভিন্নতার কারণে কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া, হামলা চালানো কিংবা রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর শারীরিক আক্রমণ করা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। রাজনৈতিক কর্মকাণ্ড, তথা সভা-সমাবেশ করা জনগণের গণতান্ত্রিক অধিকার। এতে যারা বাধা দেয়, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।

তিনি আরও বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হামলা, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে কোনো রাজনৈতিক মতকে দমন করা যায় না। জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে।

সিরাজগঞ্জের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান মিয়া গোলাম পরওয়ার। কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে হামলাকারীরা যেন আইনের আওতা থেকে রেহাই না পায়, তা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গণভোট উপেক্ষা করে সংবিধান সংশোধন মানবে না ১১ দল

» আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

» বন্ধ্যাত্বের চিকিৎসায় ঢামেকে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

» ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্তৃত হবে: স্পিকার

» হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৭ , মামলা ৫৫ টিটি

» কারের নিচে লুকিয়ে রাখা বার্মিজ ইয়াবাসহ আটক ১

» কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের জন্য ক্ষমা চাইলেন বাবা

» মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

» বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের: চীনা রাষ্ট্রদূত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানাল গোলাম পরওয়ার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা-রংপুর লংমার্চে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলা এবং দুই নেতাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সয়দাবাদ এলাকায় লংমার্চে অংশগ্রহণকারী জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা এবং জামায়াত নেতা আব্দুস সবুর ও নুরুন্নবীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, ন্যক্কারজনক ও অগণতান্ত্রিক। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারী মানুষের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তিনি বলেন, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের গাড়িবহর সয়দাবাদ এলাকা অতিক্রম করার পর জামায়াত নেতা আব্দুস সবুর জোহরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। অপর জামায়াত নেতা নুরুন্নবীও হামলায় আহত হয়েছেন।

আব্দুস সবুরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আহত নেতাকর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু মতের ভিন্নতার কারণে কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া, হামলা চালানো কিংবা রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর শারীরিক আক্রমণ করা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। রাজনৈতিক কর্মকাণ্ড, তথা সভা-সমাবেশ করা জনগণের গণতান্ত্রিক অধিকার। এতে যারা বাধা দেয়, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।

তিনি আরও বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হামলা, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে কোনো রাজনৈতিক মতকে দমন করা যায় না। জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে।

সিরাজগঞ্জের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান মিয়া গোলাম পরওয়ার। কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে হামলাকারীরা যেন আইনের আওতা থেকে রেহাই না পায়, তা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com