জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে জরুরি সংশোধনের ঘোষণা ঐকমত্য কমিশনের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সেখানে অবস্থান নেয় জুলাই যোদ্ধারা। এ সময় তিন দফা দাবি তুলে ধরে তারা মঞ্চের সামনে অবস্থান নেন এবং সনদ সংশোধনের দাবিতে স্লোগান দিতে থাকেন। অবশেষে তাদের দাবি বিবেচনায় নিয়ে সনদে জরুরি সংশোধনের ঘোষণা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

দুপুরে মঞ্চে এসে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, “আপনাদের সঙ্গে এভাবে দেখা করতে হচ্ছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধনের কাজ চলছে। চূড়ান্ত সনদে তা অন্তর্ভুক্ত করা হবে, যেখানে থাকবে স্বীকৃতি, মর্যাদা ও সুরক্ষার নিশ্চয়তা।

তিনি আরও বলেন, “কমিশন ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। আজকের বৈঠকই তো চূড়ান্ত নয়। সরকারের পদক্ষেপ আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।

তবে আলী রীয়াজের এই আশ্বাসে সন্তুষ্ট হতে পারেননি জুলাই যোদ্ধারা। তারা অবস্থান কর্মসূচি থেকে সরে যেতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

এর আগে সকালে তিন দফা দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন জুলাই যোদ্ধারা। তাদের দাবিগুলো ছিল— জুলাই সনদে সংশোধন আনা, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে জরুরি সংশোধনের ঘোষণা ঐকমত্য কমিশনের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সেখানে অবস্থান নেয় জুলাই যোদ্ধারা। এ সময় তিন দফা দাবি তুলে ধরে তারা মঞ্চের সামনে অবস্থান নেন এবং সনদ সংশোধনের দাবিতে স্লোগান দিতে থাকেন। অবশেষে তাদের দাবি বিবেচনায় নিয়ে সনদে জরুরি সংশোধনের ঘোষণা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

দুপুরে মঞ্চে এসে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, “আপনাদের সঙ্গে এভাবে দেখা করতে হচ্ছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধনের কাজ চলছে। চূড়ান্ত সনদে তা অন্তর্ভুক্ত করা হবে, যেখানে থাকবে স্বীকৃতি, মর্যাদা ও সুরক্ষার নিশ্চয়তা।

তিনি আরও বলেন, “কমিশন ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। আজকের বৈঠকই তো চূড়ান্ত নয়। সরকারের পদক্ষেপ আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।

তবে আলী রীয়াজের এই আশ্বাসে সন্তুষ্ট হতে পারেননি জুলাই যোদ্ধারা। তারা অবস্থান কর্মসূচি থেকে সরে যেতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

এর আগে সকালে তিন দফা দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন জুলাই যোদ্ধারা। তাদের দাবিগুলো ছিল— জুলাই সনদে সংশোধন আনা, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com