মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক ঐক্য ২০২৫’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বসতে যাচ্ছে বর্ণাঢ্য আয়োজন ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক ঐক্য ২০২৫’। প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক গৌরবকে তুলে ধরতেই এই আয়োজনে এগিয়ে এসেছে গ্লোবাল স্টুডেন্ট অ্যালায়েন্স মালয়েশিয়া (GSAAM)। এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর।

মঙ্গলবার কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আয়োজকরা জানিয়েছেন, এ আয়োজন শুধু বিনোদন নয়, মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা, মানবতা, সাম্য, ন্যায় এবং বিশ্বশান্তির বার্তা তুলে ধরাই এর মূল উদ্দেশ্য। তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস, নেতৃত্ব ও সহমর্মিতার চেতনায় অনুপ্রাণিত করতেও এই মেলার আয়োজন।

প্রেস ব্রিফিংয়ে সাইবারজায়া ইউনিভার্সিটির পিএইচডি গবেষক এডভোকেট সুবর্ণা আখতার, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার শিক্ষার্থী রেজুয়ানা বিনতে রেজা স্বর্ণা, সৌরভ তফাদার, মো. হাফিজ, এবং ইউসিএমআই-এর এরতাসনিয়া জামানসহ একাধিক বক্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, প্রদর্শনী ও প্রবাসী তরুণদের অংশগ্রহণে দেশীয় ঐতিহ্যবাহী উপস্থাপনাগুলো। আয়োজনটিকে সফল করতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত সহযোগিতার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। সূএ: বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্রাজিল সমর্থক হলেই অর্ধেক ফি-তে দেবেন আইনি সহায়তা

» আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

» এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

» এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

» বন ধ্বংসকারী এখন পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

» রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

» বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ

» তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

» বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক ঐক্য ২০২৫’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বসতে যাচ্ছে বর্ণাঢ্য আয়োজন ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক ঐক্য ২০২৫’। প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক গৌরবকে তুলে ধরতেই এই আয়োজনে এগিয়ে এসেছে গ্লোবাল স্টুডেন্ট অ্যালায়েন্স মালয়েশিয়া (GSAAM)। এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর।

মঙ্গলবার কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আয়োজকরা জানিয়েছেন, এ আয়োজন শুধু বিনোদন নয়, মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা, মানবতা, সাম্য, ন্যায় এবং বিশ্বশান্তির বার্তা তুলে ধরাই এর মূল উদ্দেশ্য। তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস, নেতৃত্ব ও সহমর্মিতার চেতনায় অনুপ্রাণিত করতেও এই মেলার আয়োজন।

প্রেস ব্রিফিংয়ে সাইবারজায়া ইউনিভার্সিটির পিএইচডি গবেষক এডভোকেট সুবর্ণা আখতার, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার শিক্ষার্থী রেজুয়ানা বিনতে রেজা স্বর্ণা, সৌরভ তফাদার, মো. হাফিজ, এবং ইউসিএমআই-এর এরতাসনিয়া জামানসহ একাধিক বক্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, প্রদর্শনী ও প্রবাসী তরুণদের অংশগ্রহণে দেশীয় ঐতিহ্যবাহী উপস্থাপনাগুলো। আয়োজনটিকে সফল করতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত সহযোগিতার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। সূএ: বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com