শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টির আভাস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :সারাদেশে আবারও বাড়তে পারে বৃষ্টি। বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও সিলেটের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ, যার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগের দুই-একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে আকাশ থাকবে আংশিক মেঘলা। এ সময় তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, যদিও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, বৃষ্টিপাতের এই ধারা পরবর্তী দুই দিনও অব্যাহত থাকতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টির আভাস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :সারাদেশে আবারও বাড়তে পারে বৃষ্টি। বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও সিলেটের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ, যার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগের দুই-একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে আকাশ থাকবে আংশিক মেঘলা। এ সময় তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, যদিও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, বৃষ্টিপাতের এই ধারা পরবর্তী দুই দিনও অব্যাহত থাকতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com