সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। শনিবারবাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে এই দুই দল। সিরিজের প্রথম ওয়ানডে হারায় সিরিজ বাঁচাতে এই ম্যাচ জেতার বিকল্প নাই টাইগারদের সামনে। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে।

সিরিজের প্রথম ম্যাচে দুই ওপেনার তামিম ও সাইফের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাদের উপরই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। সাবেক অধিনায়ক শান্ত খেলবেন তিনে। ভিসা জটিলতা কাটিয়ে নাঈম শেখ দলের সঙ্গে যোগ দিলেও তাকে একাদশে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

মিডল অর্ডারে খেলবেন তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। নুরুল হাসান আজও একটা সুযোগ পেতে পারেন। স্পিন বিভাগকে আরও শক্তিশালী করতে দলে ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ। সেক্ষেত্রে দুই পেসার নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। বিশ্রামে থাকা মুস্তাফিজের একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত। দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন তানজিম হাসান সাকিব।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের সঙ্গে ওয়ানডে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যায় টাইগাররা। ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। ৯ ম্যাচ জিতেছে আফগানিস্তান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন/তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

» নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

» অপহরণ করে লুট, ৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ বাসচালক আটক

» শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে: পানিসম্পদমন্ত্রী

» জনগণকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

» জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

» না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী

» কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

» বগুড়ায় মহিলা ফুটবল প্রীতি ম্যাচে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণে পলাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। শনিবারবাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে এই দুই দল। সিরিজের প্রথম ওয়ানডে হারায় সিরিজ বাঁচাতে এই ম্যাচ জেতার বিকল্প নাই টাইগারদের সামনে। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে।

সিরিজের প্রথম ম্যাচে দুই ওপেনার তামিম ও সাইফের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাদের উপরই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। সাবেক অধিনায়ক শান্ত খেলবেন তিনে। ভিসা জটিলতা কাটিয়ে নাঈম শেখ দলের সঙ্গে যোগ দিলেও তাকে একাদশে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

মিডল অর্ডারে খেলবেন তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। নুরুল হাসান আজও একটা সুযোগ পেতে পারেন। স্পিন বিভাগকে আরও শক্তিশালী করতে দলে ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ। সেক্ষেত্রে দুই পেসার নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। বিশ্রামে থাকা মুস্তাফিজের একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত। দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন তানজিম হাসান সাকিব।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের সঙ্গে ওয়ানডে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যায় টাইগাররা। ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। ৯ ম্যাচ জিতেছে আফগানিস্তান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন/তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com