আরতা ২০২৫-এর বিজয়ী ন্যু ডেলি রেস্টুরেন্ট লাউঞ্জ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকঅ্যাওয়ে অ্যাওয়ার্ডসে (আরতা-২০২৫) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গত সোমবার (৬ অক্টোবর) লন্ডনের হিলটন পার্ক লেনে এক গালা আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকঅ্যাওয়ে অ্যাওয়ার্ডস হলো যুক্তরাজ্যের প্যান-এশিয়ান খাবারের অর্জনের সবচেয়ে মর্যাদাপূর্ণ উদযাপন, যা পুরো যুক্তরাজ্যজুড়ে এশিয়ান রেস্টুরেন্ট গুলোকে সম্মাননা প্রদান করে।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস হিসেবে ন্যু ডেলি রেস্টুরেন্ট লাউঞ্জ (বেলফাস্ট) বিজয়ী হিসেবে পুরস্কৃত হয়েছে। বেলফাস্টের এই জনপ্রিয় স্থাপনাকে যুক্তরাজ্যের সেরা এশিয়ান রেস্টুরেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আরতা ২০২৫ অনুষ্ঠানে দেশের সবচেয়ে জনপ্রিয় এশিয়ান রেস্টুরেন্ট মালিকদের পাশাপাশি সাংসদ (এমপি) এবং তারকাদের স্বাগত জানানো হয়। অন্যান্য অতিথির মধ্যে ছিলেন টিভি ব্যক্তিত্ব এলমা পাজার, এলা ওয়াইজ, হ্যারিয়েট মে ব্ল্যাকমোর, লেসি মার্টিন, হেইলি পামার, চ্যান্টেল হটন, পেইজ চৌহান এবং টিভি ক্রীড়া উপস্থাপক সীমা জয়সোয়াল, মনীশ ভাসিন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন টেলিভিশন সংবাদ উপস্থাপিকা সামান্থা সিমন্ডস ও জাদুকর পল মার্টিন।

আরতা-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুনিম অনুষ্ঠানে বলেন, আরতা ২০২৫-এর বিজয়ী এবং ফাইনালিস্টদের জানাই আন্তরিক অভিনন্দন– প্যান এশিয়ান রেস্তোরাঁ, টেকওয়ে এবং শেফ যারা যুক্তরাজ্যের আতিথেয়তা খাতে শ্রেষ্ঠত্বের মানদণ্ড স্থাপন করে চলেছে। যুক্তরাজ্যের এশিয়ান রেস্টুরেন্ট ও টেকঅ্যাওয়ে খাতের প্রথম সারির সম্মাননা উদযাপনকারী হিসেবে আমরা আপনাদের কঠোর পরিশ্রম এবং প্রবল আগ্রহকে স্বীকৃতি জানাই যা সব প্রতিকূলতার মাঝেও সারা দেশের ভোজনরসিকদের জন্য অসাধারণ স্বাদ এবং নিত্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসে।

আরতা ২০২৫-এর স্ট্র্যাটেজিক পার্টনার ছিল শেফঅনলাইন। সহযোগিতায় ছিল এনআরবি ব্যাংক। ডিএনএ পেমেন্টস, সুপার পোলো, ওয়ার্ক পারমিট ক্লাউড এবং কোবরা বিয়ার ছিল অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে। আর ক্যাটারিং পার্টনার ছিল মাধুস। আরতা হলো একমাত্র অফিসিয়াল অ্যাওয়ার্ড, যা এর গ্রাহকদের দ্বারা নির্ধারিত যুক্তরাজ্যে প্যান এশিয়ান ক্যাটারিং শিল্পের বিশাল গুরুত্ব এবং জনপ্রিয়তাকে স্বীকৃতি জানায়, প্রচার করে এবং উদযাপন করে।

প্রসঙ্গত, এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকঅ্যাওয়ে অ্যাওয়ার্ডস (আরতা) হলো এশিয়ান খাবারের একটি বিশিষ্ট সম্মাননা উদযাপন, যাকে বিবিসি এবং স্কাই ‘কারি শিল্পের অস্কার’ বলে অভিহিত করেছে। এটি এই খাতের ১২টি বিভাগে অসামান্য ব্যক্তিত্ব ও ব্যবসাকে স্বীকৃতি দেয়, যার জন্য এই বছরের অনুষ্ঠানে যুক্তরাজ্য জুড়ে ১ হাজার ২৫০টিরও বেশি ব্যবসা মনোনীত হয়।

সূূূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্রাজিল সমর্থক হলেই অর্ধেক ফি-তে দেবেন আইনি সহায়তা

» আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

» এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

» এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

» বন ধ্বংসকারী এখন পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

» রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

» বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ

» তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

» বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আরতা ২০২৫-এর বিজয়ী ন্যু ডেলি রেস্টুরেন্ট লাউঞ্জ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকঅ্যাওয়ে অ্যাওয়ার্ডসে (আরতা-২০২৫) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গত সোমবার (৬ অক্টোবর) লন্ডনের হিলটন পার্ক লেনে এক গালা আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকঅ্যাওয়ে অ্যাওয়ার্ডস হলো যুক্তরাজ্যের প্যান-এশিয়ান খাবারের অর্জনের সবচেয়ে মর্যাদাপূর্ণ উদযাপন, যা পুরো যুক্তরাজ্যজুড়ে এশিয়ান রেস্টুরেন্ট গুলোকে সম্মাননা প্রদান করে।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস হিসেবে ন্যু ডেলি রেস্টুরেন্ট লাউঞ্জ (বেলফাস্ট) বিজয়ী হিসেবে পুরস্কৃত হয়েছে। বেলফাস্টের এই জনপ্রিয় স্থাপনাকে যুক্তরাজ্যের সেরা এশিয়ান রেস্টুরেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আরতা ২০২৫ অনুষ্ঠানে দেশের সবচেয়ে জনপ্রিয় এশিয়ান রেস্টুরেন্ট মালিকদের পাশাপাশি সাংসদ (এমপি) এবং তারকাদের স্বাগত জানানো হয়। অন্যান্য অতিথির মধ্যে ছিলেন টিভি ব্যক্তিত্ব এলমা পাজার, এলা ওয়াইজ, হ্যারিয়েট মে ব্ল্যাকমোর, লেসি মার্টিন, হেইলি পামার, চ্যান্টেল হটন, পেইজ চৌহান এবং টিভি ক্রীড়া উপস্থাপক সীমা জয়সোয়াল, মনীশ ভাসিন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন টেলিভিশন সংবাদ উপস্থাপিকা সামান্থা সিমন্ডস ও জাদুকর পল মার্টিন।

আরতা-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুনিম অনুষ্ঠানে বলেন, আরতা ২০২৫-এর বিজয়ী এবং ফাইনালিস্টদের জানাই আন্তরিক অভিনন্দন– প্যান এশিয়ান রেস্তোরাঁ, টেকওয়ে এবং শেফ যারা যুক্তরাজ্যের আতিথেয়তা খাতে শ্রেষ্ঠত্বের মানদণ্ড স্থাপন করে চলেছে। যুক্তরাজ্যের এশিয়ান রেস্টুরেন্ট ও টেকঅ্যাওয়ে খাতের প্রথম সারির সম্মাননা উদযাপনকারী হিসেবে আমরা আপনাদের কঠোর পরিশ্রম এবং প্রবল আগ্রহকে স্বীকৃতি জানাই যা সব প্রতিকূলতার মাঝেও সারা দেশের ভোজনরসিকদের জন্য অসাধারণ স্বাদ এবং নিত্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসে।

আরতা ২০২৫-এর স্ট্র্যাটেজিক পার্টনার ছিল শেফঅনলাইন। সহযোগিতায় ছিল এনআরবি ব্যাংক। ডিএনএ পেমেন্টস, সুপার পোলো, ওয়ার্ক পারমিট ক্লাউড এবং কোবরা বিয়ার ছিল অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে। আর ক্যাটারিং পার্টনার ছিল মাধুস। আরতা হলো একমাত্র অফিসিয়াল অ্যাওয়ার্ড, যা এর গ্রাহকদের দ্বারা নির্ধারিত যুক্তরাজ্যে প্যান এশিয়ান ক্যাটারিং শিল্পের বিশাল গুরুত্ব এবং জনপ্রিয়তাকে স্বীকৃতি জানায়, প্রচার করে এবং উদযাপন করে।

প্রসঙ্গত, এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকঅ্যাওয়ে অ্যাওয়ার্ডস (আরতা) হলো এশিয়ান খাবারের একটি বিশিষ্ট সম্মাননা উদযাপন, যাকে বিবিসি এবং স্কাই ‘কারি শিল্পের অস্কার’ বলে অভিহিত করেছে। এটি এই খাতের ১২টি বিভাগে অসামান্য ব্যক্তিত্ব ও ব্যবসাকে স্বীকৃতি দেয়, যার জন্য এই বছরের অনুষ্ঠানে যুক্তরাজ্য জুড়ে ১ হাজার ২৫০টিরও বেশি ব্যবসা মনোনীত হয়।

সূূূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com