হত্যা মামলার আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরকে কুপিয়ে হত্যার দুদিন পর মামলার ৬ নম্বর আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানিয়েছে, উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় সন্ত্রাসীরা এক নিরীহ মানুষকে মারধর করার সময় তাদের কবল থেকে ছাড়িয়ে নেওয়ায় কিশোর মারওয়ান হোসেন বিজয়কে (১৮) হত্যা করা হয়।

সোমবার (৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, রবিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বেগমগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উপজেলার কল্লা মার্কেট এলাকায় গত ৩ অক্টোবর রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার সৈকত একই এলাকার আলোচিত দেলোয়ার বাহিনীর সক্রিয় সন্ত্রাসী। কয়েক দিন আগে শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় একজন নিরীহ মানুষকে সন্ত্রাসীরা মারধর করার সময় বিজয় নিরীহ মানুষটিকে তাদের থেকে ছাড়িয়ে নেয়। এরপর সন্ত্রাসীরা ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে ভিকটিম উপজেলার কল্লা মার্কেট এলাকায় গতিরোধ করে আটক করে। একপর্যায়ে বিজয়ের শরীরে তিনশত’র অধিক স্থানে এলোপাতাড়ি এবং উপর্যপুরি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বোন শাহানাজ আক্তার সুবর্ণা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» লক্ষ্মীপুর-৩ আসনে এগিয়ে ধানের শীষের এ্যানি

» ফরিদপুর–২ আসনে ১৯ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে শামা ওবায়েদ

» কুমিল্লা-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আবদুল্লাহ

» নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

» এজেন্ট সেজে কেন্দ্রে অবস্থান, ঢাকায় সেনাবাহিনীর হাতে আটক যুবদল নেতা

» ফোনে যেভাবে দেখা যাবে ভোটের ফলাফল

» পটুয়াখালী-২ আসনে ৯ কেন্দ্রের ফলাফলে শফিকুল ইসলাম মাসুদ এগিয়ে

» পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফলাফলে সারজিস এগিয়ে

» বিএনপির বিজয় অনিবার্য : মাহদী আমিন

» দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ : ইসি সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হত্যা মামলার আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরকে কুপিয়ে হত্যার দুদিন পর মামলার ৬ নম্বর আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানিয়েছে, উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় সন্ত্রাসীরা এক নিরীহ মানুষকে মারধর করার সময় তাদের কবল থেকে ছাড়িয়ে নেওয়ায় কিশোর মারওয়ান হোসেন বিজয়কে (১৮) হত্যা করা হয়।

সোমবার (৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, রবিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বেগমগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উপজেলার কল্লা মার্কেট এলাকায় গত ৩ অক্টোবর রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার সৈকত একই এলাকার আলোচিত দেলোয়ার বাহিনীর সক্রিয় সন্ত্রাসী। কয়েক দিন আগে শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় একজন নিরীহ মানুষকে সন্ত্রাসীরা মারধর করার সময় বিজয় নিরীহ মানুষটিকে তাদের থেকে ছাড়িয়ে নেয়। এরপর সন্ত্রাসীরা ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে ভিকটিম উপজেলার কল্লা মার্কেট এলাকায় গতিরোধ করে আটক করে। একপর্যায়ে বিজয়ের শরীরে তিনশত’র অধিক স্থানে এলোপাতাড়ি এবং উপর্যপুরি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বোন শাহানাজ আক্তার সুবর্ণা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com