চমক রেখে দল ঘোষণা আর্জেন্টিনার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষে অপেক্ষা এখন মূলপর্বের। হাতে এখনও ৯ মাস বাকি। এরইমধ্যে দাপটের সঙ্গে খেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এখন আর্জেন্টিনার সামনে কেবল প্রীতি ম্যাচ। তেমনই দুটি প্রীতি ম্যাচে আগামী ১১ ও ১৪ অক্টোবর মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচ দুটিকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন স্কালোনি। দলে সবচেয়ে বড় চমক সম্ভবত গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস। ২৮ বছর বয়সী এই গোলরক্ষক প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। প্রথমবার দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী সেন্টার ব্যাক লাওতারো রিভেরো। ২৬ বছর বয়সী মিডফিল্ডার আনিবাল মোরেনোও এবারই প্রথম সুযোগ পেয়েছেন দলে।

যুক্তরাষ্ট্রে ১১ ও ১৪ অক্টোবর ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ দুটিতে দলের শক্তিমত্তা ও তারুণ্যকে ঝালিয়ে নিতে চান স্কালোনি। আন্তর্জাতিক বিরতিতে এটি তার জন্য বড় সুযোগ। বিশ্বকাপ ধরে রাখার মিশনে লিওনেল মেসির ওপরই নেতৃত্বের ভার দিয়ে রেখেছেন আর্জেন্টাইন বস।

লম্বা সময় পর আর্জেন্টিনা দলে ফিরেছেন মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একমাত্র ম্যাচটি খেলেছিলেন ২০২২ সালের জুনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নশ্বর মানব জন্ম

» শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

» এক দিন পরই সচল বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিট

» হেরিটেজ রানে হাজারো নাগরিক, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার আহ্বান

» ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা

» মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

» তৃতীয়বারের মতন শাহ্জালালের দরগার দানবাক্স খোলা হলো, গণনা শুরু

» প্রয়াণের পরও নেতাকর্মীদের অনুপ্রেরণার প্রতীক বেগম জিয়া

» বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া: মির্জা ফখরুল

» শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি-৩২ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চমক রেখে দল ঘোষণা আর্জেন্টিনার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষে অপেক্ষা এখন মূলপর্বের। হাতে এখনও ৯ মাস বাকি। এরইমধ্যে দাপটের সঙ্গে খেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এখন আর্জেন্টিনার সামনে কেবল প্রীতি ম্যাচ। তেমনই দুটি প্রীতি ম্যাচে আগামী ১১ ও ১৪ অক্টোবর মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচ দুটিকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন স্কালোনি। দলে সবচেয়ে বড় চমক সম্ভবত গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস। ২৮ বছর বয়সী এই গোলরক্ষক প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। প্রথমবার দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী সেন্টার ব্যাক লাওতারো রিভেরো। ২৬ বছর বয়সী মিডফিল্ডার আনিবাল মোরেনোও এবারই প্রথম সুযোগ পেয়েছেন দলে।

যুক্তরাষ্ট্রে ১১ ও ১৪ অক্টোবর ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ দুটিতে দলের শক্তিমত্তা ও তারুণ্যকে ঝালিয়ে নিতে চান স্কালোনি। আন্তর্জাতিক বিরতিতে এটি তার জন্য বড় সুযোগ। বিশ্বকাপ ধরে রাখার মিশনে লিওনেল মেসির ওপরই নেতৃত্বের ভার দিয়ে রেখেছেন আর্জেন্টাইন বস।

লম্বা সময় পর আর্জেন্টিনা দলে ফিরেছেন মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একমাত্র ম্যাচটি খেলেছিলেন ২০২২ সালের জুনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com