বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ যেভাবে দেখবেন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  এশিয়া কাপ শেষ হওয়ার পর এবার আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজ খেলার জন্য এখনো সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে টাইগাররা।

আজ বৃহ্স্পতিবার শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দেশের ক্রিকেট ভক্তদের অনেকের মনেই প্রশ্ন, কীভাবে দেখা যাবে এই সিরিজের ম্যাচ?

আফগানিস্তান-বাংলাদেশের মধ্যকার এই সিরিজ বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। টি স্পোর্টসে সরাসরি দেখানো হবে সিরিজের সবগুলো ম্যাচ।

এছাড়া, অনলাইনেও খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেট ভক্তরা। এ জন্য ট্যাপম্যাডে চোখ রাখতে হবে তাদের।

আফগানিস্তানে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাত আফগানের মাধ্যমে খেলা উপভোগ করা যাবে। এছাড়া, পাকিস্তানের দর্শকরা পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও সুপারের মাধ্যমে আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ সরাসরি উপভোগ করতে পারবেন। দেশটিতে ডিজিটাল প্লাটফর্ম তামাশা ও মাইকোতে খেলা দেখা যাবে। এছাড়া ভারতে খেলা দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে।

এর বাইরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্বের বাকি সব দেশে বিনামূল্যে সরাসরি খেলা দেখানো হবে। অর্থাৎ ভারত, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া অন্যান্য দেশে থাকা ইউটিউবেই এই সিরিজের ম্যাচগুলো দেখতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।

২, ৩ ও ৫ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর আবুধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দিও দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ২০ গ্রামের মানুষের ঈদুল ফিতর উদযাপন 

» জয়পুরহাটে ২ হাজার অসহায় মানুষের মাঝে ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

» রায়পুর বিএনপি’র সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়ার ঈদের শুভেচ্ছা

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ যেভাবে দেখবেন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  এশিয়া কাপ শেষ হওয়ার পর এবার আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজ খেলার জন্য এখনো সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে টাইগাররা।

আজ বৃহ্স্পতিবার শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দেশের ক্রিকেট ভক্তদের অনেকের মনেই প্রশ্ন, কীভাবে দেখা যাবে এই সিরিজের ম্যাচ?

আফগানিস্তান-বাংলাদেশের মধ্যকার এই সিরিজ বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। টি স্পোর্টসে সরাসরি দেখানো হবে সিরিজের সবগুলো ম্যাচ।

এছাড়া, অনলাইনেও খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেট ভক্তরা। এ জন্য ট্যাপম্যাডে চোখ রাখতে হবে তাদের।

আফগানিস্তানে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাত আফগানের মাধ্যমে খেলা উপভোগ করা যাবে। এছাড়া, পাকিস্তানের দর্শকরা পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও সুপারের মাধ্যমে আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ সরাসরি উপভোগ করতে পারবেন। দেশটিতে ডিজিটাল প্লাটফর্ম তামাশা ও মাইকোতে খেলা দেখা যাবে। এছাড়া ভারতে খেলা দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে।

এর বাইরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্বের বাকি সব দেশে বিনামূল্যে সরাসরি খেলা দেখানো হবে। অর্থাৎ ভারত, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া অন্যান্য দেশে থাকা ইউটিউবেই এই সিরিজের ম্যাচগুলো দেখতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।

২, ৩ ও ৫ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর আবুধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দিও দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com