আড়াইহাজারে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী ও ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল আহমেদ (৩২)।

সোমবার  সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২ থেকে ১৩টি মামলা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সোহেল ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করেন। সোমবার সকালে বালিয়াপাড়ায় শরীফের বাড়িতে চাঁদা তুলতে গেলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, সোহেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে। কয়েক দিন আগেই বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন দিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিরাট ব্যবধানে লুৎফুজ্জামান বাবরের নিরঙ্কুশ জয়

» ঢাকা-২ আসনে ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান এগিয়ে

» কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী

» ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী

» সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী

» বগুড়া-৬ আসনে বিপুল ভোটে এগিয়ে তারেক রহমান

» পিরোজপুরে দুই আসনে সাঈদীর দুই ছেলে এগিয়ে

» ঢাকা ১৫ : ৬৬ কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

» ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত

» লক্ষ্মীপুর-৩ আসনে এগিয়ে ধানের শীষের এ্যানি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আড়াইহাজারে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী ও ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল আহমেদ (৩২)।

সোমবার  সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২ থেকে ১৩টি মামলা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সোহেল ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করেন। সোমবার সকালে বালিয়াপাড়ায় শরীফের বাড়িতে চাঁদা তুলতে গেলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, সোহেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে। কয়েক দিন আগেই বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন দিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com