মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি যুবক গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  মালদ্বীপে ২১ বছর বয়সি এক নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী মালেতে পার্শ্ববর্তী শহর হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সান এমভি জানিয়েছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটে আনুমানিক দুপুর ১টার দিকে হুলহুমালে শহরের প্রথম ফেজে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত নেপালি নারীকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়।

অন্যদিকে, ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। পরে অধিকতর তদন্তের জন্য সন্দেহভাজন ব্যক্তি হিসেবে বাংলাদেশি যুবককে শনাক্ত করা হয়। এ সময় তাকে ঘটনার মূল অভিযুক্ত হিসেবে সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকা থেকে গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনার পুরো পরিস্থিতি নির্ধারণের জন্য সক্রিয়ভাবে মামলাটি আরও তদন্ত করছে মালদ্বীপ পুলিশ সার্ভিস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

» ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

» জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

» মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি যুবক গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  মালদ্বীপে ২১ বছর বয়সি এক নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী মালেতে পার্শ্ববর্তী শহর হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সান এমভি জানিয়েছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটে আনুমানিক দুপুর ১টার দিকে হুলহুমালে শহরের প্রথম ফেজে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত নেপালি নারীকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়।

অন্যদিকে, ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। পরে অধিকতর তদন্তের জন্য সন্দেহভাজন ব্যক্তি হিসেবে বাংলাদেশি যুবককে শনাক্ত করা হয়। এ সময় তাকে ঘটনার মূল অভিযুক্ত হিসেবে সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকা থেকে গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনার পুরো পরিস্থিতি নির্ধারণের জন্য সক্রিয়ভাবে মামলাটি আরও তদন্ত করছে মালদ্বীপ পুলিশ সার্ভিস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com