ইয়াবাসহ একজন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  কক্সবাজারের টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

এ ঘটনায় আটক হয়েছেন টেকনাফ পৌরসভার দরগারছড়ার মৃত শেখ আহম্মদের ছেলে মো. ইসমাইল (৩২)। পলাতক রয়েছে মো. ইয়াসিন ও মো. তাহের।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগরপথে পাচার করে টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদ পাওয়ার পর তা ধরতে যৌথ অভিযান করার সিদ্ধান্ত নেয় বিজিবি। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টা ১৫ মিনিটের দিকে বিজিবি ও পুলিশের সমন্বয়ে দরগারছড়া এলাকায় বিশেষ অভিযান শুরু করা হয়।

অভিযানে মোঃ ইসমাইলকে আটক করে তার স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সাহায্যে নোয়াখালীপাড়ায় তাহের নামক এক ব্যক্তির বসতঘর অভিযান চালানো হয়। তার বসতঘরের পাশে মাটির নিচে অত্যন্ত গোপনে পুঁতে রাখা জায়গাটি চিহ্নিত করা হয়। পরে মাটি খুঁড়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিয়ানমার থেকে আমদানি করা বিপুল পরিমাণ মাদক সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তরের জন্য মোঃ ইয়াসিন নামক এক ব্যক্তির মাধ্যমে আনা হয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিরাট ব্যবধানে লুৎফুজ্জামান বাবরের নিরঙ্কুশ জয়

» ঢাকা-২ আসনে ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান এগিয়ে

» কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী

» ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী

» সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী

» বগুড়া-৬ আসনে বিপুল ভোটে এগিয়ে তারেক রহমান

» পিরোজপুরে দুই আসনে সাঈদীর দুই ছেলে এগিয়ে

» ঢাকা ১৫ : ৬৬ কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

» ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত

» লক্ষ্মীপুর-৩ আসনে এগিয়ে ধানের শীষের এ্যানি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ একজন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  কক্সবাজারের টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

এ ঘটনায় আটক হয়েছেন টেকনাফ পৌরসভার দরগারছড়ার মৃত শেখ আহম্মদের ছেলে মো. ইসমাইল (৩২)। পলাতক রয়েছে মো. ইয়াসিন ও মো. তাহের।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগরপথে পাচার করে টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদ পাওয়ার পর তা ধরতে যৌথ অভিযান করার সিদ্ধান্ত নেয় বিজিবি। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টা ১৫ মিনিটের দিকে বিজিবি ও পুলিশের সমন্বয়ে দরগারছড়া এলাকায় বিশেষ অভিযান শুরু করা হয়।

অভিযানে মোঃ ইসমাইলকে আটক করে তার স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সাহায্যে নোয়াখালীপাড়ায় তাহের নামক এক ব্যক্তির বসতঘর অভিযান চালানো হয়। তার বসতঘরের পাশে মাটির নিচে অত্যন্ত গোপনে পুঁতে রাখা জায়গাটি চিহ্নিত করা হয়। পরে মাটি খুঁড়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিয়ানমার থেকে আমদানি করা বিপুল পরিমাণ মাদক সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তরের জন্য মোঃ ইয়াসিন নামক এক ব্যক্তির মাধ্যমে আনা হয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com