ইইউপন্থী ও রাশিয়াপন্থী দ্বন্দ্বে বিভক্ত ভোট দিচ্ছেন মলদোভানরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ইউক্রেনের প্রতিবেশী দেশ মলদোভায় আজ রবিবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ভোটের মাধ্যমে দেশটির  ইউরোপীয়-পন্থী পথচলা অব্যাহত থাকবে, না-কি মস্কোর দিকে ঝুঁকবে, তা নির্ধারিত হতে পারে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সরকার ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে ‘গভীর হস্তক্ষেপের’ অভিযোগ তুলেছে।

ইইউ-বহির্ভূত দেশ মলদোভার জনগণ ব্রাসেলসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অথবা মস্কোর সঙ্গে সোভিয়েত যুগের সম্পর্ক বজায় রাখার বিষয়ে দীর্ঘদিন ধরে বিভক্ত।

বেশিরভাগ জরিপে দেখা যাচ্ছে যে, ২০২১ সাল থেকে ক্ষমতায় থাকা ইইউ-পন্থী পার্টি অফ অ্যাকশন অ্যান্ড সলিডারিটি (পিএএস) ভোটে এগিয়ে রয়েছে।

তবে বিশ্লেষকরা বলছেন, জরিপের এই ফলাফলই চূড়ান্ত নয়।

শুক্রবার এক্স-এ পিএএস-এর ইইউ-পন্থী সভাপতি মাইয়া সান্ডু এক পোস্টে লিখেছেন, মলদোভা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও লিখেছেন, এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে আমরা কি আমাদের গণতন্ত্রকে মজবুত করে ইইউ-তে যুক্ত হব, না-কি রাশিয়া আমাদের আবার ‘গ্রে জোনে’ নিয়ে যাবে এবং একটি আঞ্চলিক ঝুঁকি হিসেবে পরিণত করবে।

এদিকে ইইউ বলেছে, মলদোভা রাশিয়ার কাছ থেকে ‘একটি নজিরবিহীন বিভ্রান্তিকর প্রচারণার’ মুখে পড়েছে।

প্রধানমন্ত্রী ডোরিন রিচিয়ান দেশটি ‘ওপর অবরোধ’ সম্পর্কে সতর্ক করেছেন।

এদিকে মস্কো তাদের বিরুদ্ধে অনলাইন বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো, ভোট কেনা ও অস্থিরতা তৈরির করার  চিসিনাউয়ের অভিযোগকে নাকচ করে দিয়েছে।

এদিকে, রাশিয়াপন্থী বিরোধীরা সরকারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে যে, ক্ষমতাসীন পিএএস ভোট জালিয়াতির পরিকল্পনা করছে। সূত্র: রয়টার্সআল-জাজিরাদ্য গার্ডিয়ান

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

» রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

» রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

» পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

» দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল: বিরোধীদলীয় নেতা

» দাবি সিজেপির ‘পুরো দিল্লি বন্ধ করতে রাজি, তবু শিক্ষামন্ত্রীকে সরাচ্ছেন না মোদি’

» দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

» ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

» পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইইউপন্থী ও রাশিয়াপন্থী দ্বন্দ্বে বিভক্ত ভোট দিচ্ছেন মলদোভানরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ইউক্রেনের প্রতিবেশী দেশ মলদোভায় আজ রবিবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ভোটের মাধ্যমে দেশটির  ইউরোপীয়-পন্থী পথচলা অব্যাহত থাকবে, না-কি মস্কোর দিকে ঝুঁকবে, তা নির্ধারিত হতে পারে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সরকার ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে ‘গভীর হস্তক্ষেপের’ অভিযোগ তুলেছে।

ইইউ-বহির্ভূত দেশ মলদোভার জনগণ ব্রাসেলসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অথবা মস্কোর সঙ্গে সোভিয়েত যুগের সম্পর্ক বজায় রাখার বিষয়ে দীর্ঘদিন ধরে বিভক্ত।

বেশিরভাগ জরিপে দেখা যাচ্ছে যে, ২০২১ সাল থেকে ক্ষমতায় থাকা ইইউ-পন্থী পার্টি অফ অ্যাকশন অ্যান্ড সলিডারিটি (পিএএস) ভোটে এগিয়ে রয়েছে।

তবে বিশ্লেষকরা বলছেন, জরিপের এই ফলাফলই চূড়ান্ত নয়।

শুক্রবার এক্স-এ পিএএস-এর ইইউ-পন্থী সভাপতি মাইয়া সান্ডু এক পোস্টে লিখেছেন, মলদোভা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও লিখেছেন, এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে আমরা কি আমাদের গণতন্ত্রকে মজবুত করে ইইউ-তে যুক্ত হব, না-কি রাশিয়া আমাদের আবার ‘গ্রে জোনে’ নিয়ে যাবে এবং একটি আঞ্চলিক ঝুঁকি হিসেবে পরিণত করবে।

এদিকে ইইউ বলেছে, মলদোভা রাশিয়ার কাছ থেকে ‘একটি নজিরবিহীন বিভ্রান্তিকর প্রচারণার’ মুখে পড়েছে।

প্রধানমন্ত্রী ডোরিন রিচিয়ান দেশটি ‘ওপর অবরোধ’ সম্পর্কে সতর্ক করেছেন।

এদিকে মস্কো তাদের বিরুদ্ধে অনলাইন বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো, ভোট কেনা ও অস্থিরতা তৈরির করার  চিসিনাউয়ের অভিযোগকে নাকচ করে দিয়েছে।

এদিকে, রাশিয়াপন্থী বিরোধীরা সরকারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে যে, ক্ষমতাসীন পিএএস ভোট জালিয়াতির পরিকল্পনা করছে। সূত্র: রয়টার্সআল-জাজিরাদ্য গার্ডিয়ান

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com