ফেনসিডিল ও বিদেশি মদসহ২জন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যশোর সদর উপজেলার তারাগঞ্জ বাজার এলাকায় যশোর-নড়াইল মহাসড়ক থেকে ফেনসিডিল ও বিদেশি মদসহ একজন ভারতীয় নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার ভোর  ৬টার দিকে যশোর ৪৯ ব্যাটালিয়নের একটি টহল দল এ অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন— ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার ধোবা গ্রামের মৃত পরিতোষ হালদারের ছেলে ইন্দ্রজিৎ হালদার (৩৮) এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের আবদুল গনি গাইনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

বিজিবি জানায়, আটক দুইজনের বহন করা ব্যাগ তল্লাশিতে ১২৫ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৫৬ হাজার টাকা।

যশোর বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করেছেন, দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে ফেনসিডিল ও মদ এনে যশোর হয়ে ঢাকায় পাচারের চেষ্টা করছিলেন তারা।

ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী

» ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

» মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

» বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

» ১ জুলাই কাজী জাফর আহমদ এর ৮৭ তম জন্মবার্ষিকী

» স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

» বিশ্বের সবচেয়ে দামি ১০ ফল

» আনারস-শসা দিয়ে তৈরি করুন ভিন্ন স্বাদের সালাদ

» গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

» অতিরিক্ত করলা খেলে শরীরের যে মারাত্মক ক্ষতি হতে পারে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফেনসিডিল ও বিদেশি মদসহ২জন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যশোর সদর উপজেলার তারাগঞ্জ বাজার এলাকায় যশোর-নড়াইল মহাসড়ক থেকে ফেনসিডিল ও বিদেশি মদসহ একজন ভারতীয় নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার ভোর  ৬টার দিকে যশোর ৪৯ ব্যাটালিয়নের একটি টহল দল এ অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন— ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার ধোবা গ্রামের মৃত পরিতোষ হালদারের ছেলে ইন্দ্রজিৎ হালদার (৩৮) এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের আবদুল গনি গাইনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

বিজিবি জানায়, আটক দুইজনের বহন করা ব্যাগ তল্লাশিতে ১২৫ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৫৬ হাজার টাকা।

যশোর বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করেছেন, দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে ফেনসিডিল ও মদ এনে যশোর হয়ে ঢাকায় পাচারের চেষ্টা করছিলেন তারা।

ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com