সাত হাজার পিস ইয়াবাসহ মা-মেয়ে গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার  রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০)। এসময় তাদের কাছ থেকে মোট ৭ হাজার ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট বিএস-১৪৬-এ করে গ্রেফতার ওই দুই নারী কক্সবাজার থেকে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে বিশেষ কায়দায় ইয়াবা বহন করছেন। পরে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের পাইপের ভেতর থেকে ৫ হাজার ৮০০ পিস এবং তাদের সালোয়ারের ভেতর থেকে ১ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই দুই নারীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আকাশে দেখা যাবে বিরল দৃশ্য, পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে চাঁদের ৯৬ শতাংশ..

» পাকিস্তান-ইংল্যান্ড টেস্টসহ টিভিতে আজকের যত খেলা

» নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানিতে জাতিসংঘ মহাসচিবের শোক

» নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা ৩ মাসের জন্য দুর্যোগকবলিত ঘোষণা

» শিশুদের ক্ষতি: ১৮০০ কোটি ডলার পরিশোধে রাজি মেটা

» হলি ক্রসে ভর্তিতে বিবাহিতদের আবেদন নিষেধ, বিয়ে করলে টিসি

» ছিনতাইয়ের স্বর্ণের দুল গিলে ফেলেও শেষ রক্ষা হলো না

» অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার

» ইলিয়াস কাঞ্চন ভালো আছেন, মৃত্যুর খবরে নিসচার ক্ষোভ

» এমবাপের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাত হাজার পিস ইয়াবাসহ মা-মেয়ে গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার  রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০)। এসময় তাদের কাছ থেকে মোট ৭ হাজার ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট বিএস-১৪৬-এ করে গ্রেফতার ওই দুই নারী কক্সবাজার থেকে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে বিশেষ কায়দায় ইয়াবা বহন করছেন। পরে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের পাইপের ভেতর থেকে ৫ হাজার ৮০০ পিস এবং তাদের সালোয়ারের ভেতর থেকে ১ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই দুই নারীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com