আকাশে দেখা যাবে বিরল দৃশ্য, পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে চাঁদের ৯৬ শতাংশ..

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : আকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বিরল এক মহাজাগতিক দৃশ্য। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাত থেকে শুক্রবার (২৮ আগস্ট) ভোর পর্যন্ত দেখা যেতে পারে গভীর আংশিক চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটে চন্দ্রগ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না।

গ্রহণের মূল দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে। ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চল থেকেও চাঁদ ওঠা বা ডোবার সময় গ্রহণের আংশিক দৃশ্য দেখা যেতে পারে।

চাঁদের বড় একটি অংশ পৃথিবীর গভীরতম ছায়ায় ঢেকে গেলেও এটি পুরোপুরি অদৃশ্য হবে না। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আসা সূর্যের আলো প্রতিফলিত হওয়ার কারণে চাঁদ তামাটে বা লালচে আভা ধারণ করতে পারে। এ ধরনের দৃশ্যকে অনেক সময় রূপক অর্থে ‘ব্লাড মুন’ বলা হয়। পুরো চন্দ্রগ্রহণের প্রক্রিয়া পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে। তবে চাঁদের লালচে রং ধারণের দৃশ্যটি তুলনামূলকভাবে অল্প সময়ের জন্য দেখা যাবে।

চন্দ্রগ্রহণ দেখার জন্য সূর্যগ্রহণের মতো বিশেষ কোনো প্রতিরক্ষামূলক চশমার প্রয়োজন হয় না। আকাশ পরিষ্কার থাকলে যেসব অঞ্চল থেকে গ্রহণ দৃশ্যমান হবে, সেখান থেকে খালি চোখেই এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে।সূত্র : এনবিসি নিউজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শ্রমিক বাঁচলে শিল্প বাঁচে, মালিকদেরও তা বুঝতে হবে : গোলাম পরওয়ার

» শাহ আমানত মাজারে মিলল ককটেল, আটক ২

» আবাসিক হোটেলে ঢুকে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

» স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের স্মৃতির প্রতি বিএনপির শ্রদ্ধা

» ফ্যাসিবাদী দুঃশাসনে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে: রিজভী

» ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ম্যারাথন, অংশ নিলেন পাঁচ হাজার প্রতিযোগী

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭ ,মামলা ৫১টি

» মেহেরপুরে সাজাপ্রাপ্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও পলাতক আসামি আটক

» আজ ও শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» ভ্যানচালকের মরদেহ উদ্ধার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আকাশে দেখা যাবে বিরল দৃশ্য, পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে চাঁদের ৯৬ শতাংশ..

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : আকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বিরল এক মহাজাগতিক দৃশ্য। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাত থেকে শুক্রবার (২৮ আগস্ট) ভোর পর্যন্ত দেখা যেতে পারে গভীর আংশিক চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটে চন্দ্রগ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না।

গ্রহণের মূল দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে। ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চল থেকেও চাঁদ ওঠা বা ডোবার সময় গ্রহণের আংশিক দৃশ্য দেখা যেতে পারে।

চাঁদের বড় একটি অংশ পৃথিবীর গভীরতম ছায়ায় ঢেকে গেলেও এটি পুরোপুরি অদৃশ্য হবে না। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আসা সূর্যের আলো প্রতিফলিত হওয়ার কারণে চাঁদ তামাটে বা লালচে আভা ধারণ করতে পারে। এ ধরনের দৃশ্যকে অনেক সময় রূপক অর্থে ‘ব্লাড মুন’ বলা হয়। পুরো চন্দ্রগ্রহণের প্রক্রিয়া পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে। তবে চাঁদের লালচে রং ধারণের দৃশ্যটি তুলনামূলকভাবে অল্প সময়ের জন্য দেখা যাবে।

চন্দ্রগ্রহণ দেখার জন্য সূর্যগ্রহণের মতো বিশেষ কোনো প্রতিরক্ষামূলক চশমার প্রয়োজন হয় না। আকাশ পরিষ্কার থাকলে যেসব অঞ্চল থেকে গ্রহণ দৃশ্যমান হবে, সেখান থেকে খালি চোখেই এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে।সূত্র : এনবিসি নিউজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com