চানশিকারী সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের চানশিকারী সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

আজ ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে চানশিকারী বিওপির বিজিবি টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন ১০ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায়।

 

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানকার পুলিশ তাদের আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। সাজাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে প্রতিপক্ষ কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প থেকে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।

 

আটককৃতদের পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি

» মেসির ভোটের তালিকায় নেই রোনালদো, সবচেয়ে বেশি পছন্দ ইনিয়েস্তাকে

» নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

» ক্রিটিক্যাল ইস্যুজ পোল জরিপ শর্ত যা-ই হোক, ইরান যুদ্ধ বন্ধ চান ৫৫ শতাংশ মার্কিন ভোটার

» বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

» গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

» আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর

» আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চানশিকারী সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের চানশিকারী সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

আজ ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে চানশিকারী বিওপির বিজিবি টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন ১০ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায়।

 

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানকার পুলিশ তাদের আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। সাজাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে প্রতিপক্ষ কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প থেকে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।

 

আটককৃতদের পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com