গাজায় অব্যাহত হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৯০ জন। এতে গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬৫ হাজার ৪০০ জনে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ আহত হয়েছেন এবং আরও বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু

প্রতিবেদনে জানা গেছে, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬৫ হাজার ৩৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, বহু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপে ও সড়কে পড়ে আছে, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও ১৫ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহের চেষ্টায় প্রাণ হারিয়েছেন ২,৫২৬ জন, আহত হয়েছেন ১৮,৫১১ জন।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

এদিকে, ফিলিস্তিনের গাজায় যা ঘটছে, তা কোনো যুদ্ধ নয় বরং ইতিহাসের এক নির্মম গণহত্যা— জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এভাবেই গর্জে উঠেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। নিউইয়র্কে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া আবেগঘন এক বক্তব্যে তিনি বিশ্ব সম্প্রদায়কে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

» রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

» রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

» পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

» দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল: বিরোধীদলীয় নেতা

» দাবি সিজেপির ‘পুরো দিল্লি বন্ধ করতে রাজি, তবু শিক্ষামন্ত্রীকে সরাচ্ছেন না মোদি’

» দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

» ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

» পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাজায় অব্যাহত হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৯০ জন। এতে গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬৫ হাজার ৪০০ জনে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ আহত হয়েছেন এবং আরও বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু

প্রতিবেদনে জানা গেছে, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬৫ হাজার ৩৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, বহু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপে ও সড়কে পড়ে আছে, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও ১৫ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহের চেষ্টায় প্রাণ হারিয়েছেন ২,৫২৬ জন, আহত হয়েছেন ১৮,৫১১ জন।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

এদিকে, ফিলিস্তিনের গাজায় যা ঘটছে, তা কোনো যুদ্ধ নয় বরং ইতিহাসের এক নির্মম গণহত্যা— জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এভাবেই গর্জে উঠেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। নিউইয়র্কে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া আবেগঘন এক বক্তব্যে তিনি বিশ্ব সম্প্রদায়কে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com