কুরিয়ারে কয়েলের বক্সে ২০ হাজার ইয়াবা জব্দ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ঠাকুরগাঁওয়ে কুরিয়ার সার্ভিসে কয়েলের বক্সে আসা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ ইয়াবার চালানটি জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, কয়েক দিন আগে একটি কার্টনে কয়েলের প্যাকেটের সঙ্গে ইয়াবা ট্যাবলেটগুলো কস্টেপ দিয়ে মুড়িয়ে চট্টগ্রাম থেকে এক ব্যক্তি কুরিয়ারের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পাঠান। তবে যার ঠিকানায় পাঠানো হয়েছিল, তার ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে প্যাকেটে ইয়াবা ট্যাবলেট আছে নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনকে অবগত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সবার উপস্থিতিতে কার্টনটি খোলেন। এ সময় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ বলেন, ইয়াবার একটি বড় চালান উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এ চালান পাঠিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযান চালিয়ে ৫৮ জন গ্রেফতার

» সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

» ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

» আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই: সংসদে জামায়াত এমপি

» বৃহস্পতিবারের মধ্যে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

» প্রধান সড়কে অটোরিকশা-ফিটনেসবিহীন গাড়ি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা: ডিএমপি

» ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

» মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

» গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কুরিয়ারে কয়েলের বক্সে ২০ হাজার ইয়াবা জব্দ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ঠাকুরগাঁওয়ে কুরিয়ার সার্ভিসে কয়েলের বক্সে আসা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ ইয়াবার চালানটি জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, কয়েক দিন আগে একটি কার্টনে কয়েলের প্যাকেটের সঙ্গে ইয়াবা ট্যাবলেটগুলো কস্টেপ দিয়ে মুড়িয়ে চট্টগ্রাম থেকে এক ব্যক্তি কুরিয়ারের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পাঠান। তবে যার ঠিকানায় পাঠানো হয়েছিল, তার ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে প্যাকেটে ইয়াবা ট্যাবলেট আছে নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনকে অবগত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সবার উপস্থিতিতে কার্টনটি খোলেন। এ সময় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ বলেন, ইয়াবার একটি বড় চালান উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এ চালান পাঠিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com