আদালত থেকে পালানো হত্যা মামলার সেই আসামি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বগুড়ায় আদালত থেকে পালানো জোড়া হত্যা মামলার সেই আসামি রফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার  রাত ৯টার দিকে আদমদিঘী উপজেলার নাটোর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। ওই সময় সুযোগ নিয়ে জোড়া হত্যা ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, আদালত থেকে পালানোর পর থেকে আসামি রফিকুলকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুলাই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডপ গ্রামে শ্বশুর ও পুত্রবধূকে হত্যা করে রফিকুল। ডাকাতির পর ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর রফিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন রফিকুল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী

» ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

» মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

» বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

» ১ জুলাই কাজী জাফর আহমদ এর ৮৭ তম জন্মবার্ষিকী

» স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

» বিশ্বের সবচেয়ে দামি ১০ ফল

» আনারস-শসা দিয়ে তৈরি করুন ভিন্ন স্বাদের সালাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আদালত থেকে পালানো হত্যা মামলার সেই আসামি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বগুড়ায় আদালত থেকে পালানো জোড়া হত্যা মামলার সেই আসামি রফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার  রাত ৯টার দিকে আদমদিঘী উপজেলার নাটোর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। ওই সময় সুযোগ নিয়ে জোড়া হত্যা ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, আদালত থেকে পালানোর পর থেকে আসামি রফিকুলকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুলাই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডপ গ্রামে শ্বশুর ও পুত্রবধূকে হত্যা করে রফিকুল। ডাকাতির পর ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর রফিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন রফিকুল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com