জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা, ২৮ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, বিক্ষোভ ও দোয়া।

রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃশংসতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেদিনের নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়ে দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।

তিনি বলেন, ঐতিহাসিক এ ঘটনার দুই দশক পূর্তি হতে চলেছে। অথচ আজও হত্যাকারীদের বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এ পৈশাচিক ও বর্বর হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

বিবৃতিতে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পরদিন ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া কর্মসূচি পালন করা হবে।

জামায়াতের সব শাখাকে এসব কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঘোষিত কর্মসূচি সফল করতে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা

» ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন

» জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম

» মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আজহারী

» প্রধানমন্ত্রীর জাপান সফরে একনেক বৈঠক স্থগিত, পিছিয়েছে ৯ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

» মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ

» বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

» জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা, ২৮ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভ

» আজ কোজাগরী লক্ষ্মীপূজা

» বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে : এলডিপি চেয়ারম্যান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা, ২৮ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, বিক্ষোভ ও দোয়া।

রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃশংসতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেদিনের নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়ে দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।

তিনি বলেন, ঐতিহাসিক এ ঘটনার দুই দশক পূর্তি হতে চলেছে। অথচ আজও হত্যাকারীদের বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এ পৈশাচিক ও বর্বর হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

বিবৃতিতে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পরদিন ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া কর্মসূচি পালন করা হবে।

জামায়াতের সব শাখাকে এসব কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঘোষিত কর্মসূচি সফল করতে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com