সদস্যদের জন্য ভিসা প্রসেসিং সেন্টার চালু করেছে ডিআরইউ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সদস্যদের জন্য ভিসা কার্যক্রম সেবা সহজ করতে একটি নিজস্ব ভিসা প্রসেসিং সেন্টার চালু করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিআরইউ ভবনের ২য় তলায় এ সেন্টারটি উদ্বোধন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

জিয়াউদ্দিন হায়দার বলেন, আমাদের প্রত্যাশা এ দেশে সব সাংবাদিকের জীবনমানের উন্নয়ন হবে। বাংলাদেশে একটি বিশ্বমানের প্রেস ইনস্টিটিউট হবে, যেখান থেকে সাংবাদিকরা প্রয়োজনীয় সহায়তা পাবেন।

তিনি বলেন, সাউথ এশিয়ান সাংবাদিকদের একটা শক্তিশালী নেটওয়ার্ক দরকার। এ এলাকায় কিছু সংগঠন থাকলেও সেটা শক্তিশালী নয়। এটার জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশি সাংবাদিকদের।

সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ভিসা নিয়ে জটিলতা ও প্রতারণা এড়াতেই সাংবাদিকদের জন্য এ ভিসা কার্যক্রম। এটি খুব দরকার ছিল। কারণ অনেক ক্ষেত্রে ভুলের কারণে সাংবাদিকদের ভিসা বাতিল হয়। তারা গুরুত্বপূর্ণ কাজে অংশ নিতে পারেন না।

সাংবাদিকদের এ ভিসা কার্যক্রমে সেবা দেবে ট্রাভেল ডাইভার্সিটি নামের একটি প্রতিষ্ঠান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই : জয়নাল আবেদীন

» ছেলেকে না পেয়ে বাবাকে লক্ষ্য করে গুলি, আহত মা

» পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে : আবদুস সালাম

» গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান ৩ দিনের রিমান্ডে

» বাংলাদেশ-ভারতের সব ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব : দীনেশ ত্রিবেদী

» এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

» বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

» প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

» ফলাফল ভালো করুক, খারাপ করুক, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব : মাহদী আমিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সদস্যদের জন্য ভিসা প্রসেসিং সেন্টার চালু করেছে ডিআরইউ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সদস্যদের জন্য ভিসা কার্যক্রম সেবা সহজ করতে একটি নিজস্ব ভিসা প্রসেসিং সেন্টার চালু করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিআরইউ ভবনের ২য় তলায় এ সেন্টারটি উদ্বোধন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

জিয়াউদ্দিন হায়দার বলেন, আমাদের প্রত্যাশা এ দেশে সব সাংবাদিকের জীবনমানের উন্নয়ন হবে। বাংলাদেশে একটি বিশ্বমানের প্রেস ইনস্টিটিউট হবে, যেখান থেকে সাংবাদিকরা প্রয়োজনীয় সহায়তা পাবেন।

তিনি বলেন, সাউথ এশিয়ান সাংবাদিকদের একটা শক্তিশালী নেটওয়ার্ক দরকার। এ এলাকায় কিছু সংগঠন থাকলেও সেটা শক্তিশালী নয়। এটার জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশি সাংবাদিকদের।

সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ভিসা নিয়ে জটিলতা ও প্রতারণা এড়াতেই সাংবাদিকদের জন্য এ ভিসা কার্যক্রম। এটি খুব দরকার ছিল। কারণ অনেক ক্ষেত্রে ভুলের কারণে সাংবাদিকদের ভিসা বাতিল হয়। তারা গুরুত্বপূর্ণ কাজে অংশ নিতে পারেন না।

সাংবাদিকদের এ ভিসা কার্যক্রমে সেবা দেবে ট্রাভেল ডাইভার্সিটি নামের একটি প্রতিষ্ঠান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com