সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে ‘উৎস সন্ধ্যা ২০২৫’

[ঢাকা, নভেম্বর ১৯, ২০২৫] সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় তহবিল সংগ্রহের লক্ষ্যে উৎস
বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ‘উৎস সন্ধ্যা ২০২৫’। প্রায় ৩২ বছর ধরে প্রান্তিক শিশুদের
মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে আসছে কমিউনিটি–ভিত্তিক এ সংস্থা। সুবিধাবঞ্চিত
শিশুদের সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে ও তহবিল সংগ্রহে এ বছরও সংস্থাটি শিশুদের শিক্ষা,
পরিচর্যা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা সংক্রান্ত কর্মসূচির কার্যক্রমের ধারাবাহিক পরিচালনায়
সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।

আগামী ২১ নভেম্বর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে উৎস সন্ধ্যা
২০২৫ অনুষ্ঠিত হবে। জনপ্রিয় কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও কোনালের সঙ্গীত পরিবেশনায়
অতিথিরা উপভোগ করবেন এক মনোমুগ্ধকর সন্ধ্যা। শুধু সঙ্গীত উপভোগেই নয়, এ আয়োজনের মাধ্যমে শিশুদের স্বপ্নপূরণে পাশে দাঁড়ানোর সুযোগও পাবেন অতিথিরা। অনুষ্ঠান থেকে প্রাপ্ত সকল তহবিল ব্যয় করা হবে উৎস বাংলাদেশের তত্ত্বাবধানে থাকা শিশুদের কল্যাণে।
উৎস সন্ধ্যা ২০২৫ -এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ থেকে ৪০০০ টাকা।

টিকিফাই প্ল্যাটফর্মটির মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে: ০১৭১১৬২২৩৭৮ অথবা ০১৭৫৫৬১৮৯৩০ নম্বরে, অথবা ভিজিট করুন উৎস বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অস্বস্তিকর দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন বিজয়-রাশমিকা

» মহাকাশ থেকে যুদ্ধ নিয়ন্ত্রণে রাশিয়ার ‘দুর্ধর্ষ পরিকল্পনা’, আসছে স্টারলিংকের বিকল্প

» পুরাতন রমনা থানার সামনে মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ

» মোহাম্মদপুরে আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল গ্রেপ্তার

» তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

» জনগণ বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস, বিএনপির রাজনৈতিক ক্ষমতার নিয়ামক শক্তি: প্রিন্স

» জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ নিরাপত্তায়

» রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল ছাত্রদল সভাপতি রাকিব

» থানায় রুমিন ফারহানা আপা এক ধরনের মব করেছেন: রাশেদ খাঁন

» স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে : নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে ‘উৎস সন্ধ্যা ২০২৫’

[ঢাকা, নভেম্বর ১৯, ২০২৫] সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় তহবিল সংগ্রহের লক্ষ্যে উৎস
বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ‘উৎস সন্ধ্যা ২০২৫’। প্রায় ৩২ বছর ধরে প্রান্তিক শিশুদের
মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে আসছে কমিউনিটি–ভিত্তিক এ সংস্থা। সুবিধাবঞ্চিত
শিশুদের সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে ও তহবিল সংগ্রহে এ বছরও সংস্থাটি শিশুদের শিক্ষা,
পরিচর্যা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা সংক্রান্ত কর্মসূচির কার্যক্রমের ধারাবাহিক পরিচালনায়
সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।

আগামী ২১ নভেম্বর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে উৎস সন্ধ্যা
২০২৫ অনুষ্ঠিত হবে। জনপ্রিয় কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও কোনালের সঙ্গীত পরিবেশনায়
অতিথিরা উপভোগ করবেন এক মনোমুগ্ধকর সন্ধ্যা। শুধু সঙ্গীত উপভোগেই নয়, এ আয়োজনের মাধ্যমে শিশুদের স্বপ্নপূরণে পাশে দাঁড়ানোর সুযোগও পাবেন অতিথিরা। অনুষ্ঠান থেকে প্রাপ্ত সকল তহবিল ব্যয় করা হবে উৎস বাংলাদেশের তত্ত্বাবধানে থাকা শিশুদের কল্যাণে।
উৎস সন্ধ্যা ২০২৫ -এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ থেকে ৪০০০ টাকা।

টিকিফাই প্ল্যাটফর্মটির মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে: ০১৭১১৬২২৩৭৮ অথবা ০১৭৫৫৬১৮৯৩০ নম্বরে, অথবা ভিজিট করুন উৎস বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com