সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে: আমীর খসরু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারও মধ্যে কোনো সংশয় নেই। বিএনপির নির্বাচনী প্রস্তুতি কেমন, সেই বিষয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানতে চেয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তা খুঁজে বের করার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর। সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশে নেই; সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে।

তিনি বলেন, দেশের মানুষ সচেতন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এই নির্বাচনে তাদের সম্পৃক্ততা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী

» ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

» গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার

» বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

» পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

» ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

» ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

» এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে: আমীর খসরু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারও মধ্যে কোনো সংশয় নেই। বিএনপির নির্বাচনী প্রস্তুতি কেমন, সেই বিষয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানতে চেয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তা খুঁজে বের করার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর। সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশে নেই; সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে।

তিনি বলেন, দেশের মানুষ সচেতন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এই নির্বাচনে তাদের সম্পৃক্ততা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com