সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। আপনারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের বিষয়ে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা দেশের মানুষকে সুশাসন উপহার দিতে চাই। অতীতের অন্ধকার দু:শাসনে ফিরে যেতে চাই না। দেশে কোন মানুষ আর ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না।

তিনি সোমবার দুপুর দুইটায় বড়াইগ্রামের কুমরুল এলাকায় মির্জা মাহমুদ খাল খনন কর্মসূচীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুমরুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর-৩ আসনের (সিংড়া) সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীন কুমার গোস্বামী প্রমুখ।

উল্লেখ্য, বিএনপি’র নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দুই কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রাম থেকে কুমরুল হয়ে খোর্দ্দকাচুটিয়া পর্যন্ত খালের ৪.৮৫ কিলোমিটার পুন:খনন কাজ বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

» র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ

» জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» মাত্র ৬২ বর্গমাইলের ছবির মতো এক দেশ, জানেন কোথায়?

» মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬জন আহত

» ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট!

» জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষিতে বিপ্লব এনেছে: প্রতিমন্ত্রী অমিত

» এবার বাড়ল সোনার দাম

» র‍্যাব সদস্য হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

» ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ছিলেন ইলেন মাস্কও

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। আপনারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের বিষয়ে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা দেশের মানুষকে সুশাসন উপহার দিতে চাই। অতীতের অন্ধকার দু:শাসনে ফিরে যেতে চাই না। দেশে কোন মানুষ আর ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না।

তিনি সোমবার দুপুর দুইটায় বড়াইগ্রামের কুমরুল এলাকায় মির্জা মাহমুদ খাল খনন কর্মসূচীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুমরুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর-৩ আসনের (সিংড়া) সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীন কুমার গোস্বামী প্রমুখ।

উল্লেখ্য, বিএনপি’র নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দুই কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রাম থেকে কুমরুল হয়ে খোর্দ্দকাচুটিয়া পর্যন্ত খালের ৪.৮৫ কিলোমিটার পুন:খনন কাজ বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com