রবি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল সেনসেশন হামজা চৌধুরী

ঢাকা, ১১ নভেম্বর ২০২৫: রবি আজিয়াটা পিএলসি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংল্যান্ডের লেস্টার সিটি ফুটবল ক্লাবের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী। আজ (১১ নভেম্বর, মঙ্গলবার) রাজধানীতে রবি’র করপোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে উপ¯ি’ত ছিলেন রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা, হামজা চৌধুরী, রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম প্রমুখ।

হামজা চৌধুরী ইংল্যান্ডের লেস্টার সিটি একাডেমি থেকে উঠে আসা প্রতিভাবান একজন মিডফিল্ডার। ২০১৭ সালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয় তাঁর। তিনি লেস্টার সিটির এফএ কাপজয়ী দলেরও সদস্য ছিলেন। ২০২৪-২৫ মৌসুমে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়েও খেলেছেন তিনি।

হামজা চৌধুরীই প্রথম ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ
জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। চলতি বছরের মার্চে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় হামজা চৌধুরীর। জাতীয় দলের হয়ে তাঁর পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে দল এবং দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

১৯৯৭ সালে যুক্তরাজ্যের লেস্টারশায়ার কাউন্টিতে জন্ম নেওয়া হামজার পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলে।
সংবাদ সম্মেলনে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা বলেন, “রবি পরিবারের পক্ষ থেকে হামজা চৌধুরীকে স্বাগত জানা”িছ। বাংলাদেশের হয়ে খেলার মাধ্যমে হামজা চৌধুরী নিজের শিকড়ে ফিরে এসে দৃঢ় দেশপ্রেমিক চেতনার প্রকাশ ঘটিয়েছেন। রবি’র ‘বিলিভ ইউ ক্যান’ ক্যাম্পেইনের মূল ভাবনাও তাইÑআত্মবিশ্বাস, দৃঢ়তা ও দেশপ্রেম। হামজা চৌধুরী আন্তর্জাতিক মর্যাদা ও বাংলাদেশি শিকড়ের সম্মিলনে তরুণদের জন্য নতুন এক অনুপ্রেরণার প্রতীক।”

সংবাদ সম্মেলনে হামজা চৌধুরী বলেন,“রবি আজিয়াটা পিএলসির সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। রবি শুধু একটি ব্র‍্যান্ড নয়, এটি বাংলাদেশের তরুণদের আত্মবিশ্বাস এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক। আমি বিশ্বাস করি, ‘পারবে তুমিও’ এই ভাবনাটি আমার নিজের জীবনের যাত্রাকেও প্রতিফলিত করেÑযেখানে পরিশ্রম, অধ্যবসায় এবং নিজের শিকড়ের প্রতি ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়েছে। বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত, আর রবির সঙ্গে এই অংশীদারিত্ব আমার সেই যাত্রাকে আরও অর্থবহ করে তুলেছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাসচাপায় ইউনিয়ন পরিষদ সচিব নিহত

» তথ্য-উপাত্তে জনআস্থা ফেরাতে কাজ করছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

» বাবুল হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

» আরেকটি মাইলফলকের সামনে এমবাপে

» চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের খোঁজ-খবর নিতে হাসপাতালে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী

» বেরোবিতে প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

» নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কা, ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

» অণুকাব্য

» শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

» আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রবি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল সেনসেশন হামজা চৌধুরী

ঢাকা, ১১ নভেম্বর ২০২৫: রবি আজিয়াটা পিএলসি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংল্যান্ডের লেস্টার সিটি ফুটবল ক্লাবের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী। আজ (১১ নভেম্বর, মঙ্গলবার) রাজধানীতে রবি’র করপোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে উপ¯ি’ত ছিলেন রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা, হামজা চৌধুরী, রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম প্রমুখ।

হামজা চৌধুরী ইংল্যান্ডের লেস্টার সিটি একাডেমি থেকে উঠে আসা প্রতিভাবান একজন মিডফিল্ডার। ২০১৭ সালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয় তাঁর। তিনি লেস্টার সিটির এফএ কাপজয়ী দলেরও সদস্য ছিলেন। ২০২৪-২৫ মৌসুমে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়েও খেলেছেন তিনি।

হামজা চৌধুরীই প্রথম ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ
জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। চলতি বছরের মার্চে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় হামজা চৌধুরীর। জাতীয় দলের হয়ে তাঁর পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে দল এবং দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

১৯৯৭ সালে যুক্তরাজ্যের লেস্টারশায়ার কাউন্টিতে জন্ম নেওয়া হামজার পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলে।
সংবাদ সম্মেলনে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা বলেন, “রবি পরিবারের পক্ষ থেকে হামজা চৌধুরীকে স্বাগত জানা”িছ। বাংলাদেশের হয়ে খেলার মাধ্যমে হামজা চৌধুরী নিজের শিকড়ে ফিরে এসে দৃঢ় দেশপ্রেমিক চেতনার প্রকাশ ঘটিয়েছেন। রবি’র ‘বিলিভ ইউ ক্যান’ ক্যাম্পেইনের মূল ভাবনাও তাইÑআত্মবিশ্বাস, দৃঢ়তা ও দেশপ্রেম। হামজা চৌধুরী আন্তর্জাতিক মর্যাদা ও বাংলাদেশি শিকড়ের সম্মিলনে তরুণদের জন্য নতুন এক অনুপ্রেরণার প্রতীক।”

সংবাদ সম্মেলনে হামজা চৌধুরী বলেন,“রবি আজিয়াটা পিএলসির সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। রবি শুধু একটি ব্র‍্যান্ড নয়, এটি বাংলাদেশের তরুণদের আত্মবিশ্বাস এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক। আমি বিশ্বাস করি, ‘পারবে তুমিও’ এই ভাবনাটি আমার নিজের জীবনের যাত্রাকেও প্রতিফলিত করেÑযেখানে পরিশ্রম, অধ্যবসায় এবং নিজের শিকড়ের প্রতি ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়েছে। বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত, আর রবির সঙ্গে এই অংশীদারিত্ব আমার সেই যাত্রাকে আরও অর্থবহ করে তুলেছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com