আ.লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা ছাত্রদল নেতা জিসানের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান।

সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন তিনি। এর আগে আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দোয়েল চত্বর ও ভিসি চত্বর ঘুরে টিএসসি এসে শেষ হয়।

মুমিনুল ইসলাম জিসান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ ঐকবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করেছিল। আগামী ১৫ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিও প্রতিহত করা হবে। আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা এখন ছলচাতুরী শুরু করেছে।

তিনি বলেন, জুলাইয়ে যেভাবে আওয়ামী লীগের পতন ঘটেছিল, সেভাবে ১৩ তারিখ ঢাকা শহরের অলিগলিতে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। ইতিমধ্যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ শুরু করেছে এবং মানুষের জানমান নিয়ে ছিনিমিনি খেলছে।

মুমিনুল ইসলাম জিসান বলেন, আওয়ামী লীগ দেশের অগ্রযাত্রা ও অর্থনীতির চাকা বন্ধ করে দিতে চায়। আওয়ামী লীগের চোরাগোপ্তা হামলাও প্রতিহত করা হবে। আগামী ১৩ তারিখ ছাত্রদলসহ জাতীয়তাবাদী শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগের চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব দেশের উন্নয়নের অগ্রযাত্রা শুরু হবে। আগামী নির্বাচনে দেশের মানুষ ধীনের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে। বিএনপির ৩১ দফার আলোকে দেশকে গড়ে তোলার সুযোগ প্রদান করবে দেশের জনগণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি

» নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস

» দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

» জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

» হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আ.লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা ছাত্রদল নেতা জিসানের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান।

সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন তিনি। এর আগে আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দোয়েল চত্বর ও ভিসি চত্বর ঘুরে টিএসসি এসে শেষ হয়।

মুমিনুল ইসলাম জিসান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ ঐকবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করেছিল। আগামী ১৫ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিও প্রতিহত করা হবে। আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা এখন ছলচাতুরী শুরু করেছে।

তিনি বলেন, জুলাইয়ে যেভাবে আওয়ামী লীগের পতন ঘটেছিল, সেভাবে ১৩ তারিখ ঢাকা শহরের অলিগলিতে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। ইতিমধ্যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ শুরু করেছে এবং মানুষের জানমান নিয়ে ছিনিমিনি খেলছে।

মুমিনুল ইসলাম জিসান বলেন, আওয়ামী লীগ দেশের অগ্রযাত্রা ও অর্থনীতির চাকা বন্ধ করে দিতে চায়। আওয়ামী লীগের চোরাগোপ্তা হামলাও প্রতিহত করা হবে। আগামী ১৩ তারিখ ছাত্রদলসহ জাতীয়তাবাদী শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগের চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব দেশের উন্নয়নের অগ্রযাত্রা শুরু হবে। আগামী নির্বাচনে দেশের মানুষ ধীনের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে। বিএনপির ৩১ দফার আলোকে দেশকে গড়ে তোলার সুযোগ প্রদান করবে দেশের জনগণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com