কানাডায় ঢাবি ফোরামের ক‍্যারিয়ার সেমিনার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কানাডায় বাংলাদেশি চাকরিপ্রার্থীদের সমস্যা চিহ্নিতকরণ ও প্রতিকার নিয়ে ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার টরন্টোর বাঙালিপাড়া খ্যাত ড্যানফোর্থের এক্সেজপয়েন্ট মিলনায়তনে এ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম।

কানাডার স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সেমিনারে সভাপতিত্ব করেন ফোরামের বর্তমান সভাপতি রোকেয়া সুলতানা, পরিচালনা করেন সাবেক সভাপতি আব্দুল হালিম মিয়া।

সেমিনারে উপস্থিত ছিলেন অন্টারিও প্রদেশের এমপি ডলি বেগম। বক্তব্যে তিনি কানাডায় নতুন আসা, কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা এবং যারা নিজেদের ক্যারিয়ার আরও এগিয়ে নিতে চান, তাদের জন্য নানান পরামর্শ দেন। পরে তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার সভাপতি রোকেয়া সুলতানার হাতে ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিআইবিসি ব্যাংকের সাবেক পরিচালক ও ব্যবসায়ী খালিকুজ্জামান, স্টেট স্ট্রিট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও সিআইবিসি মেলন ব্যাংকের সাবেক পরিচালক নাজমুল খান, ইউনিভার্সিটি অব টরন্টোর সহযোগী অধ্যাপক ড. সাফি ভুঁইয়া, মিনিস্ট্রি অব হেলথের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের সুপারভাইজর মোশারফ খানসহ অন্যরা।

অনুষ্ঠানটি সফল করতে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আখতার জামান, তাকে তানজিলা আমিন, খোন্দকার সোহেলসহ অন্যরা সহযোগিতা করেন।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডায় ঢাবি ফোরামের ক‍্যারিয়ার সেমিনার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কানাডায় বাংলাদেশি চাকরিপ্রার্থীদের সমস্যা চিহ্নিতকরণ ও প্রতিকার নিয়ে ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার টরন্টোর বাঙালিপাড়া খ্যাত ড্যানফোর্থের এক্সেজপয়েন্ট মিলনায়তনে এ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম।

কানাডার স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সেমিনারে সভাপতিত্ব করেন ফোরামের বর্তমান সভাপতি রোকেয়া সুলতানা, পরিচালনা করেন সাবেক সভাপতি আব্দুল হালিম মিয়া।

সেমিনারে উপস্থিত ছিলেন অন্টারিও প্রদেশের এমপি ডলি বেগম। বক্তব্যে তিনি কানাডায় নতুন আসা, কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা এবং যারা নিজেদের ক্যারিয়ার আরও এগিয়ে নিতে চান, তাদের জন্য নানান পরামর্শ দেন। পরে তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার সভাপতি রোকেয়া সুলতানার হাতে ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিআইবিসি ব্যাংকের সাবেক পরিচালক ও ব্যবসায়ী খালিকুজ্জামান, স্টেট স্ট্রিট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও সিআইবিসি মেলন ব্যাংকের সাবেক পরিচালক নাজমুল খান, ইউনিভার্সিটি অব টরন্টোর সহযোগী অধ্যাপক ড. সাফি ভুঁইয়া, মিনিস্ট্রি অব হেলথের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের সুপারভাইজর মোশারফ খানসহ অন্যরা।

অনুষ্ঠানটি সফল করতে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আখতার জামান, তাকে তানজিলা আমিন, খোন্দকার সোহেলসহ অন্যরা সহযোগিতা করেন।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com